Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

রাখি বন্ধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ,নিহত সিভিকের স্ত্রীকে চাকরি ,ভ্রাম্যমান প্রচার গাড়ির উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উল্লেখযোগ্য দৃষ্টান্ত

সাংবাদিক দীপক পন্ডা :-- রাখিবন্ধনে সম্প্রীতি, মানবিকতা ও জনসেবার বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কর্মসূচি । রাখি বন্ধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ,নিহত সিভিকের স্ত্রীকে চাকরি ,ভ্রাম্যমান প্রচার গাড়ির উদ্বোধন পূর্ব মেদ…

 


সাংবাদিক দীপক পন্ডা :-- রাখিবন্ধনে সম্প্রীতি, মানবিকতা ও জনসেবার বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কর্মসূচি । রাখি বন্ধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ,নিহত সিভিকের স্ত্রীকে চাকরি ,ভ্রাম্যমান প্রচার গাড়ির উদ্বোধন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উল্লেখযোগ্য দৃষ্টান্ত

রাখিবন্ধনের পবিত্র বন্ধনকে আরও অর্থবহ করে তুলতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে আয়োজিত হলো একাধিক বিশেষ কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক শ্রী নিরঞ্জন কুমার, IAS, জেলা পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (রুরাল), অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ,অতিরিক্ত পুলিশ সুপার (হলদিয়া) বিবেক কুমার ভর্মা সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকবৃন্দ।

দুপুরের শুরুতেই উৎসবের আবহে আয়োজিত হয় জেলা পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের একটি প্রীতি ফুটবল ম্যাচ। পাশাপাশি অনুষ্ঠিত হয় রাখিবন্ধন উদযাপন, যেখানে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা আরও দৃঢ় করা হয়।

অনুষ্ঠানের অন্যতম মানবিক মুহূর্ত ছিল সম্প্রতি পথ দুর্ঘটনায় প্রাণ হারানো তমলুক থানার দুই Civic Volunteer-এর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ। তাঁদের স্ত্রীদের হাতে চাকরিতে নিয়োগের শংসাপত্র তুলে দেওয়া হয়। তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা ও পাশে থাকার বার্তা দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে ।এই অনুষ্ঠানে আরও একটি গুরুত্বপূর্ণ জনসচেতনতামূলক উদ্যোগের সূচনা হিসাবে ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হয় । জেলা পুলিশ সুপার অংশুমান সাহা বলেন ,পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ভ্রাম্যমাণ প্রচারে এই গাড়ি পুরো জেলা জুড়ে ঘুরবে । জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে এই গাড়ির মাধ্যমে Women Help Desk, Cyber Help Desk-সহ জেলা পুলিশের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

No comments