Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নাড়ু ও রাখি দিয়ে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে মহাসড়ম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব

সাংবাদিক  দীপক পন্ডা :--রাখী বন্ধন উপলক্ষে আশ্রমের শিশুরা রাত জেগে রাখি তৈরি করে, নারকেল নাড়ু তৈরি করে । আশ্রমের পরম্পরা মত প্রতিবছরের ন্যায় শিশুরা রাত জেগে রাখি , নারকেল সন্দেশ ও তৈরি করে। সেই নাড়ু ও রাখি দিয়ে পাঁউশী অন্ত্য…

 


 সাংবাদিক  দীপক পন্ডা :--রাখী বন্ধন উপলক্ষে আশ্রমের শিশুরা রাত জেগে রাখি তৈরি করে, নারকেল নাড়ু তৈরি করে । আশ্রমের পরম্পরা মত প্রতিবছরের ন্যায় শিশুরা রাত জেগে রাখি , নারকেল সন্দেশ ও তৈরি করে। সেই নাড়ু ও রাখি দিয়ে পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমে মহাসড়ম্বরে পালিত হল রাখি বন্ধন উৎসব। 

এক মহাযজ্ঞ পূর্ণ অনুষ্ঠানের মধ্যে আশ্রমে থাকা ভাইদের হাতে বোনেরা রাখি পরিয়ে দেয়। উভয়ে মিষ্টি মুখ করে। উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপিকা স্বরূপা বন্দ্যোপাধ্যায় ও সিনিয়র জয়েন্ট কমিশনার মানস সরকার ,এছাড়া অনেক বিশিষ্টজনেরা।তাছাড়া বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আশ্রমের আবাসিকরা গিয়ে রাখি পরিয়ে দেয়।এই উপলক্ষে এক মহা প্রীতি ভোজের আয়োজন করে আশ্রম কর্তৃপক্ষ। সকলে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করে। তাছাড়া এই উপলক্ষে শিশুদের কে নিয়ে ফুটবল প্রদর্শনী ম্যাচ এবং আশ্রমের বালিকা শিশুদেরকে নিয়ে এক কবাডি ম্যাচের আয়োজন করে। শিশুরা সকলে অংশগ্রহণ করে অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করে। আশ্রমের কর্ণধার বলরাম করন বলেন ,প্রতিবছর এইভাবে রাখি বন্ধন অনুষ্ঠান হয়ে এসেছে ,এ বছরও ব্যতিক্রম ঘটেনি ।

No comments