সাংবাদিক দীপক পন্ডা:-- মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাঁশকুড়া থানার উল্লেখযোগ্য সাফল্য।গত বৃহস্পতিবার একটি গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পরিবহণের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্…
সাংবাদিক দীপক পন্ডা:-- মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পাঁশকুড়া থানার উল্লেখযোগ্য সাফল্য।
গত বৃহস্পতিবার একটি গাড়িতে বিপুল পরিমাণ গাঁজা পরিবহণের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) একটি নির্দিষ্ট গোপন সূত্রে তথ্য পায়। উক্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়।
পরবর্তীতে SOG ও পাঁশকুড়া থানার পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে এবং সন্দেহভাজন গাড়িটিকে আটক করে আইনানুগ পদ্ধতিতে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় দেখা যায়, Olive Green রঙের Kia Private Car, Registration No. WB 50 V 7825-এ গাঁজা পরিবহণ করা হচ্ছিল। গাড়িটি তল্লাশি করে মোট ১৩৮টি সিল-প্যাকেট থেকে ১৪১.৯০৯ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সমস্ত আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তা বাজেয়াপ্ত করা হয়। এছাড়াও ঘটনায় ব্যবহৃত/সম্পর্কিত ৪টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁশকুড়া থানায় Panskura P.S. Case No. 686/26 dated 27.08.2026 রুজু করা হয়েছে, Sections 20(b)(ii)(C)/29/25 of the NDPS Act, 1985-এর অধীনে।
এই ঘটনায় নিম্নলিখিত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে—
১. কার্তিক কুমার ঘোষ, বয়স ৩৫ বছর, পিতা—কমলাকান্ত ঘোষ, সাং—নারায়ণপুর, বালেশ্বর, ওড়িশা।
২. শেখ শেপাকত আলি, বয়স ২৪ বছর, পিতা—শেখ মসাররফ, সাং—সরং, থানা—দাঁতন, জেলা—পশ্চিম মেদিনীপুর।
গ্রেফতারকৃত দুই ব্যক্তিকে শুক্রবার আদালতে পেশ করা হয় এবং আদালত তাদের ৮ (আট) দিনের Police Custody Remand (PCR) মঞ্জুর করেছেন।শুক্রবার প্রেশ মিট করে জানালেন অতিরিক্ত পুলিশ সুপার শ্যামল মন্ডল ।
বর্তমানে গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস, গন্তব্য, সরবরাহকারী, গ্রাহক এবং এর সঙ্গে জড়িত বৃহত্তর নেটওয়ার্ক ও অন্যান্য ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ও সূত্রের ভিত্তিতে পরবর্তী তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments