Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মন্ত্রীর নির্দেশে ,নন্দীগ্রাম থেকে সোজা কলকাতা পর্যন্ত চালু হলো আরও একটি বাস

ভোটে জেতার পরেই নন্দীগ্রামের মানুষের জন্য নয়া উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রীর নির্দেশে ,নন্দীগ্রাম থেকে সোজা কলকাতা পর্যন্ত চালু হলো আরও একটি বাস। গত মাসে নন্দীগ্রাম থেকে জোড়াবাস চালু করার পর আবারও একটি বাস চালু ক…

 


ভোটে জেতার পরেই নন্দীগ্রামের মানুষের জন্য নয়া উপহার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মন্ত্রীর নির্দেশে ,নন্দীগ্রাম থেকে সোজা কলকাতা পর্যন্ত চালু হলো আরও একটি বাস। গত মাসে নন্দীগ্রাম থেকে জোড়াবাস চালু করার পর আবারও একটি বাস চালু করা হলো ।নন্দীগ্রামের সোনাচূড়া শহিদ মিনার থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস পরিষেবার উদ্বোধন হলো বুধবার। এর আগে ২৮ জুলাই নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে দু’টি সরকারি বাস পরিষেবা চালু করা হয়। এ বার এই বাসটিও চালু হলো।গত মঙ্গলবার সকালে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে বাস দু’টির উদ্বোধন করা হয় ,আবার একটি বাস চালু হল।

সরকারি বাস পরিষেবা হওয়ায় মহিলা যাত্রীরা বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন। পাশাপাশি অফিসযাত্রী ও কলকাতাগামী যাত্রীরাও ব্যাপকভাবে উপকৃত হবেন। এই বাস প্রতিদিন সোনাচূড়া থেকে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। ধর্মতলায় পৌঁছবে সকাল ১০টা নাগাদ। আবার ওই বাসটি ধর্মতলা থেকে ছাড়বে বিকেল সাড়ে ৪টা নাগাদ। সোনাচূড়ায় পৌঁছবে রাত ৮টায়।

প্রসঙ্গত , নন্দীগ্রামের পাশে শিল্পনগরী হলদিয়া ।মাঝে ছোট্ট নদী হলদি ।যাতায়াত ব্যবস্থা উন্নত করার দীর্ঘদিনের দাবি শ্রমিক সাধারণ মানুষের ।হলদিয়া থেকে যে পরিমাণে সরকারি বাস চলতো, সেগুলো ধীরে ধীরে বিলুপ্তির পথে । সন্ধের পর থেকে বাসের দেখা মেলা ভার ।হলদিয়া থেকে যাতায়াত করা বহু রুটে বাস চলাচল বন্ধ ।বিশেষ করে হলদিয়া দীঘা বাস চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ ।হলদিয়া মেদিনীপুর বাস চলাচল বন্ধ ।পরিবহন দপ্তরের কাছে হলদিয়া বাসীর দাবি,নন্দীগ্রামের পাশাপাশি হলদিয়াতে বাস পরিষেবা উন্নতি করা হোক ।

No comments