অবৈধভাবে মজুত ও বিক্রি হওয়া বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার পুলিশ।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিঘা থানার উদ্যোগে নিউ দিঘা এলাকায় একটি গোপন মজুতঘরে অভিযান চালানো হয়…
অবৈধভাবে মজুত ও বিক্রি হওয়া বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার পুলিশ।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দিঘা থানার উদ্যোগে নিউ দিঘা এলাকায় একটি গোপন মজুতঘরে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় বিপুল পরিমাণ বিদেশি মদ (Foreign Liquor) উদ্ধার করা হয়েছে।
ঘটনায় বেআইনি মদ বিক্রির সঙ্গে জড়িত মূল বিক্রেতা—🔹 সুবিমল জানা @ ট্যাবলা (৫০), পূর্ব মুকুন্দপুর, দিঘা মোহনা কোস্টাল থানা🔹 অমিয় রাউত @ সুজন (৪৮), মজুরবেড়ি, মোহনপুর থানা, পশ্চিম মেদিনীপুর
—এই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছেঅভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাঁদের পুলিশ হেফাজতের জন্য আদালতে পেশ করা হবে।অবৈধ মদ মজুত ও বিক্রির বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত।

No comments