Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মহিষাদলে নির্যাতিতা দুই নাবালিকার পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে জনপ্রতি ₹৫ লক্ষ টাকা করে দিতে নির্দেশ

মহিষাদলে নাবালিকা পাচার ও যৌন শোষণ মামলায় আদালতের কঠোর রায় ঘোষণা । নির্যাতিতা দুই নাবালিকার পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে জনপ্রতি ₹৫ লক্ষ টাকা করে দিতে নির্দেশ । পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতা, দক্ষ তদন্ত এবং দীর্ঘ আইনি প্…

 


মহিষাদলে নাবালিকা পাচার ও যৌন শোষণ মামলায় আদালতের কঠোর রায় ঘোষণা । নির্যাতিতা দুই নাবালিকার পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে জনপ্রতি ₹৫ লক্ষ টাকা করে দিতে নির্দেশ । পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতা, দক্ষ তদন্ত এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার ফলস্বরূপ ১৩ বছর পুরনো এক ঘৃণ্য অপরাধের মামলায় অবশেষে বিচার সম্পন্ন হলো। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পর গত ১০ আগস্ট তমলুকের বিশেষ POCSO আদালত এই মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। দুই মূল অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে ₹৫,০০০ জরিমানা। অপর এক অভিযুক্তকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড। নির্যাতিতা দুই নাবালিকার পুনর্বাসনের জন্য রাজ্য সরকারকে জনপ্রতি ₹৫ লক্ষ করে মোট ₹১০ লক্ষ ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ।

এই মামলায় তদন্তকারী আধিকারিক (IO) সুনীল থাপা-র নেতৃত্বে পরিচালিত তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহ ও নথিবদ্ধ করা হয়, যা দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলাটিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীতে সরকারি আইনজীবী (PP) সৌমেন দত্ত আদালতে মামলাটি কার্যকরভাবে উপস্থাপন করেন এবং গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ তুলে ধরেন।

প্রসঙ্গত ,২০১৩ সালের ২৩ এপ্রিল মহিষাদল থানার অন্তর্গত এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেলে CID-এর Anti Human Trafficking Unit, Special Operation Group এবং মহিষাদল থানার পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে দুই নাবালিকাকে উদ্ধার করা হয় এবং একজন খদ্দেরকে গ্রেপ্তার করা হয়। তদন্তে উঠে আসে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে, নাবালিকাদের নিয়ে এসে তাঁদের আটকে রেখে নেশাজাতীয় ওষুধ প্রয়োগের মাধ্যমে জোরপূর্বক যৌন ব্যবসায় নিয়োজিত করা হতো।

No comments