Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা মহাশয়ের নেতৃত্বে বুধবার ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ এর তৃতীয় দিনের কর্মসূচি

পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর তৃতীয় দিন।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা মহাশয়ের নেতৃত্বে বুধবার ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ এর তৃতীয় দিনের কর্মসূচি জেলার বিভিন্ন থানা ও ট্র…

 


পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬ এর তৃতীয় দিন।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা মহাশয়ের নেতৃত্বে বুধবার ‘পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’ এর তৃতীয় দিনের কর্মসূচি জেলার বিভিন্ন থানা ও ট্রাফিক ইউনিটে সফলভাবে পালিত হল।হলদিয়া থানা ও হলদিয়া STG, চণ্ডীপুর থানা, কোলাঘাট ট্রাফিক গার্ড রামনগর ট্রাফিক গার্ড, নন্দকুমার থানা, পটাশপুর থানা, চন্ডিপুর থানা, মহিষাদল থানা, খেজুরি থানা ও হেড়িয়া STG, এবং এগরা ট্রাফিক গার্ড -এর উদ্যোগে দিনব্যাপী একাধিক জনসচেতনতামূলক ও ট্রাফিক এনফোর্সমেন্ট কর্মসূচি পরিচালিত হয়।

এই কর্মসূচিগুলির মধ্যে ছিল—

মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও স্কুল বাসের চালকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ।হেলমেটবিহীন মোটরসাইকেল চালক এবং সিটবেল্ট ব্যবহার না করা গাড়িচালকদের বিরুদ্ধে বিশেষ ট্রাফিক অভিযান

বিদ্যালয়ভিত্তিক ট্রাফিক সচেতনতা কর্মসূচি, যেখানে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা, লিফলেট বিতরণ, ট্রাফিক আইন বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতা শপথের আয়োজন করা হয়।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কলম, চকলেট এবং গাছের চারা বিতরণ।

মোটরসাইকেল, সাইকেল, টোটো, অটো-রিকশা ও অন্যান্য যানবাহনে রিফ্লেক্টিভ টেপ সংযোজন করে রাতের দৃশ্যমানতা বৃদ্ধির উদ্যোগ।

বাজার ও জনবহুল এলাকায় মাইকিং ও জনঘোষণার মাধ্যমে হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, অতিরিক্ত গতি পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ"নিয়ম মেনে চলুন, নিরাপদে চলুন। নিরাপদ সড়ক গড়ে তুলুন।"

No comments