হলদিয়ায় কুমারপুরে বিকালে খেলতে গিয়ে গর্তের জলে পড়ে গিয়ে মৃত্যু এক শিশুর, মৃত শিশুর নাম শেখ নঈম, বয়স ৮ বছর।স্থানীয়রা জানিয়েছেন, হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে ওই শিশুটি বাড়ি থেকে সামান্য দূরে খেলা করছিল। হলদিয়ার একটি ব…
হলদিয়ায় কুমারপুরে বিকালে খেলতে গিয়ে গর্তের জলে পড়ে গিয়ে মৃত্যু এক শিশুর, মৃত শিশুর নাম শেখ নঈম, বয়স ৮ বছর।
স্থানীয়রা জানিয়েছেন, হলদিয়ার ভবানীপুর থানার কুমারপুর গ্রামে ওই শিশুটি বাড়ি থেকে সামান্য দূরে খেলা করছিল। হলদিয়ার একটি বেসরকারি সংস্থা পাইপ লাইন বসানোর কাজ করছে। ফলে বেশ কিছুটা অংশের মাটি খোঁড়া হয়েছে। টানা বৃষ্টিতে সেই জায়গায় জল জমে। পাশেই বাচ্চাদের খেলার জায়গা। পাইপ লাইনের কাজের জন্য খোঁড়া গর্তে জমা জলে হঠাৎ নঈম পা পিছলে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজখবর শুরু করে দেন বাড়ির লোকজন। আশেপাশে খোঁজাখুঁজির পরে ওই গর্তের জমা জলে দেখতে পাওয়া যায় নঈমকে।ভবানীপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মৃত শিশুটিকে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।মৃত শিশুর পরিবারের সাথে কথা বলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সোমনাথ ভুঁইয়া ,মহিষাদল এর বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা । পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন ।

No comments