Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জলমগ্ন এলাকা পরিদর্শনে মঙ্গলবার বিকেলে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শিল্পনগরী হলদিয়ায় প্লাবিত দুর্গতদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ,এবার পরিদর্শনে ক্ষোভ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।সোমবার হলদিয়া জুড়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন। হলদিয়ায় …

 


শিল্পনগরী হলদিয়ায় প্লাবিত দুর্গতদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল ,এবার পরিদর্শনে ক্ষোভ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।সোমবার হলদিয়া জুড়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিদর্শন করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছেন। হলদিয়ায় প্লাবিত হওয়া দূর্গতদের সাথে কথা বলবেন ।শিল্প নগরী হলদিয়া যেন সমুদ্রে পরিণত হয়েছে ।একের পর এক ঢেউ আছড়ে পড়ছে রাস্তার উপরে। লাগাতার বৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া জলে ডুবে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।স্বাভাবিক জনজীবন স্তব্ধ করে দিয়েছে হলদিয়ার প্লাবন । প্রশাসনের তৎপরতা তুঙ্গে । সোমবার হলদিয়া ভবনে এক উচ্চপর্যায় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ,পূর্ব মেদিনীপুর জেলা শাসক শ্রী নিরঞ্জন কুমার ,পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অংশুমান সাহা , অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিবেক কুমার ভর্মা ,হলদিয়া মহকুমা শাসক সুরভী সিংলা,হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও ,ও প্রশাসনের আধিকারিক বৃন্দ । 

হলদিয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড জলমগ্ন রয়েছে ।যেভাবে বিভিন্ন জায়গায় জল জমছে পুলিশ প্রশাসন উদ্বিগ্ন ।প্রতিটি ওয়ার্ডে ত্রাণ শিবির খোলা হয়েছে ।প্রশাসনের তরফ থেকে ত্রাণ শিবিরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে ।শিল্প শহরে মূল রাস্তার উপরে জলের তোড়ে চরম বিপর্যয়ের মুখে যাত্রী সাধারণ ।রানিচক মোড় থেকে হাতিবেরিয়া মোড় সমুদ্রের মতো ঢেউ খেলছে জল । অনেকে মূল রাস্তার উপরে জাল নিয়ে মাছ ধরতে শুরু করেছে ।এই মূল পাকা রাস্তার উপরে বাস ট্রাক যাতায়াত করলে অন্য ছোট গাড়ি সব তলিয়ে যাচ্ছে ।কোথাও বা এক হাঁটু জল কোথাও এক কোমর জলে পরিণত হয়েছে ।টানা বৃষ্টিতে জমা জলে প্লাবিত বিস্তীর্ণ হলদিয়ার এলাকা । রাস্তার ছাপিয়ে ঘরের মধ্যে জল ঢুকে পড়েছে । বিশেষ করে বস্তি এলাকাগুলো জলে ডুবে রয়েছে ।পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে ।সুতাহাটা, ব্রজলালচক মঞ্জুশ্রী, সিটি সেন্টার সর্বত্র এলাকায় জলমগ্ন ।নিম্নচাপের বিস্তৃতি শুধু হলদিয়া নয় মহিষাদল, তমলুক,খেজুরি, চন্ডিপুর,নন্দীগ্রাম, ভগবানপুর ,পাঁশকুড়া ,এগরা, পটাশপুরের বিস্তীর্ণ এলাকা ডুবে রয়েছে । কোথাও কোথাও নদী বাঁধ দুর্বল হয়ে যাওয়ায় চিন্তিত এলাকাবাসী ।কেলেঘাই নদীর একাংশ ভেঙে যাওয়ায় পটাশপুর এর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে ।বিভিন্ন জায়গায় ত্রানশিবির খুলে সেখানে পৌঁছে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে খাবার ,ঔষধ পত্র ।হলদিয়ার বিভিন্ন এলাকায় সিপিআইএমের পক্ষ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বস্তিবাসীদের কাছে ।সাহায্য করতে দুর্গতিদের পাশে দেখা মেলেনি বিজেপি কর্মীদের ।প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব স্কুলে মঙ্গলবার ছুটি ঘোষণা করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। টানা বৃষ্টির জেরে একাধিক স্কুল চত্বরে জল জমে যাওয়ার কারণে ঘোষণা জেলা প্রশাসনের।

No comments