Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

দুর্গত মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে পুলিশ সর্বদা প্রস্তুত

হলদিয়ায় দুর্গত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদস্যরা ।মাঠপর্যায়ে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপদের মুহূর্তে দ্রুত সাড়া দিয়ে দুর্গত মানুষদের নিরাপদ স্থান…

 


হলদিয়ায় দুর্গত মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিশ সদস্যরা ।মাঠপর্যায়ে ‘ফার্স্ট রেসপন্ডার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপদের মুহূর্তে দ্রুত সাড়া দিয়ে দুর্গত মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে পুলিশ সর্বদা প্রস্তুত।প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ নিরন্তরভাবে কাজ করে চলেছে।বন্যাদুর্গত মানুষের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ,পরিস্থিতি ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখা চলছে ! 

পাশাপাশি, জেলা পুলিশ ও বেসামরিক প্রশাসন একযোগে ও ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে উদ্ধার ও ত্রাণকার্য পরিচালনা করছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষদের নিরাপদ উদ্ধারকেন্দ্রে স্থানান্তর, তাঁদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। নেতৃত্বে রয়েছেন জেলা পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা , হলদিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বিবেক কুমার বর্মা, অন্যান্য আধিকারিকবৃন্দ।বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সরকারি ত্রাণ ও রিলিফ সামগ্রী বিভিন্ন দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। প্রয়োজন অনুযায়ী দুর্গত পরিবারগুলির কাছে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দিতে পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।দুর্যোগের সময়ে মানুষের নিরাপত্তা ও পাশে থাকা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সম্মিলিত প্রচেষ্টায় এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।

No comments