কোলাঘাট ফুল বাজারে সকাল সকাল পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি বামদেব গুছাইত ।অভিযোগ ছিল ,কোলাঘাটে ফুল ব্যবসায়ীদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ নেই ।প্রাচীন ফুল বাজার কোলাঘাট ফুল বাজারে সভাধিপতি, কোলাঘাটের বিধায়ক সু…
কোলাঘাট ফুল বাজারে সকাল সকাল পরিদর্শনে এলেন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি বামদেব গুছাইত ।অভিযোগ ছিল ,কোলাঘাটে ফুল ব্যবসায়ীদের ব্যবসা করার উপযুক্ত পরিবেশ নেই ।প্রাচীন ফুল বাজার কোলাঘাট ফুল বাজারে সভাধিপতি, কোলাঘাটের বিধায়ক সুব্রত মাইতি ও দেবব্রত পট্টনায়ককে নিয়ে কোলাঘাট ফুল বাজারে পরিদর্শন এলেন সকাল সকাল । অস্বাস্থ্যকর, ভিজা জায়গায় দীর্ঘদিন ধরে ফুল ব্যবসা করে আসছে ব্যবসায়ীরা ।ক্রেতাদের কখনো নাকে হাত চাপা দিয়ে ঢুকতে হয় বাজারে।কোলাঘাট ফুল বাজার পরিচালন কমিটির সম্পাদক দিলীপ প্রামানিক বলেন ,ফুলগুলো যাতে সংরক্ষণ করা যায় সেই বিষয়ে ফুলের হাব,হিমঘর করার কথা পূর্বতন সরকারকে বহুবার জানানো হয়েছিল ।বর্তমান সরকারের প্রতিনিধিরা রবিবার সকালে আসায় তাদেরকেও বলা হয়েছে । মাথার উপরে কোন আচ্ছাদন নেই ব্যবসায়ীদের ।যে পরিমাণ চাষীরা এসে ব্যবসা করে ,তাদের বসার মত জায়গা পায় না ।এছাড়া শৌচাগর ও আলোর ব্যবস্থা করলে ভালো হয় ।নানা বিধবা বিষয়ে তুলে ধরলেন সরকারের প্রতিনিধিদের কাছে । দীর্ঘদিনের ফুল ব্যবসায়ীদের আবেদনের ভিত্তিতে স্থায়ী সমাধানের জন্য পরিদর্শনে আসেন জেলা পরিষদের সভাধিপতি বামদেব গুছাইত। ফুল চাষী ও ব্যবসায়ীদের সাথে দীর্ঘ আলোচনা হয়, স্থায়ী সমাধানের জন্য চেষ্টা করবেন বলে আশ্বাস দেন ।আগামী মঙ্গলবার জেলাশাসকের সাথে এই ফুল ব্যবসায়ীদের অভিযোগ নিয়ে বৈঠক করবেন বলে জানায় ।জেলা শাসকের সাথে বৈঠকে থাকবেন ফুল ব্যবসায়ীদের প্রতিনিধি ,কোলাঘাটের বিধায়ক ও সভাধিপতি বামদেব গুছাইত ।রাজ্য সরকারের এবারে বাজেটে ফুল ব্যবসায়ীদের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ।সেইমত কোলাঘাটা কোলাঘাট ব্যবসায়ীদের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ।

No comments