Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিজ্ঞপ্তি জারি করে পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু পুলিশ কর্তাদের রদবদল

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮ জন পুলিশ অফিসারকে বদলি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি (গ্রামীণ), দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ বিভিন্ন জেলার থানায় রদবদল।জেলা পুলিশের আইসি থেকে জেলা পুলি…

 


বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০৮ জন পুলিশ অফিসারকে বদলি করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি (গ্রামীণ), দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম-সহ বিভিন্ন জেলার থানায় রদবদল।জেলা পুলিশের আইসি থেকে জেলা পুলিশ সুপার পদে বদলি হলেন ।পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু পুলিশ কর্তাদের রদবদল করা হল ।পূর্ব মেদিনীপুর জেলার হেডকোয়ার্টার পুলিশ সুপার পদে এলেন অস্বীক কুমার মুখার্জি ।পূর্ব বর্ধমান জেলার ডেপুটি ডিআইবি পদে ছিলেন ।বদলি হয়ে গেলেন পূর্ব মেদিনীপুর জেলা হেডকোয়ার্টার ডেপুটি পুলিশ তুহিন বিশ্বাস ।কাঁথি মহাকুমা পুলিশ সুপার অতনু ঘোষাল বদলি হয়ে গেলেন ।তার জায়গায় এলেন সুনয়ন বাসু ।তমলুক থানার আইসি হলেন বিপ্লব কুমার পতি ।পবিত্র কুমার গাঙ্গুলী বদলি হয়ে গেলেন কন্টাই সিআই পদে ।জেলা পুলিশের ডিআইবি পদ থেকে দীঘা থানার আইসি হলেন চন্দ্র শেখর ঘোষাল ।তার জায়গায় গেলেন কামাতন রায় ।কাঁথি থানার আইসি হলেন মনোজ কুমার ঝা। 

রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই পুলিশে রদবদল শুরু হয়েছিল। নির্বাচনপর্বে কমিশন পর পর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সরিয়ে দিয়েছিল। শুধু তা-ই নয়, রাজ্যের আইএএস বা আমলাও বদলি করা হয়েছিল। সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি, কলকাতার সিপি-ও। পরে ধাপে ধাপে আরও অনেক পদে বদল করা হয়। বিজেপি সরকারের আমলেও বদলির ধারা অব্যাহত। যদিও পুলিশ সূত্রে দাবি, এই বদলি রুটিনমাফিক।

No comments