পাথরপ্রতিমা যাওয়ার পথেই বারাতলায় নৌকাডুবি ।মৃত এক নিখোঁজ এক ।সোমবার হুগলি নদীর উপর থেকে যাবার পথেই বালি বোঝায় নৌকা ডুবে যায় । ওই নৌকাতে ছিল চারজন । সোমবার দুজনকে উদ্ধার করা হয় ।বাকি দুজনের খোঁজ চলছিল । মঙ্গলবার একজনের মৃতদেহ…
পাথরপ্রতিমা যাওয়ার পথেই বারাতলায় নৌকাডুবি ।মৃত এক নিখোঁজ এক ।সোমবার হুগলি নদীর উপর থেকে যাবার পথেই বালি বোঝায় নৌকা ডুবে যায় । ওই নৌকাতে ছিল চারজন । সোমবার দুজনকে উদ্ধার করা হয় ।বাকি দুজনের খোঁজ চলছিল । মঙ্গলবার একজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করে গেঁওখালি জেটি ঘাটে আনা হয় ।মৃতের নাম সন্তোষ ঘোড়াই (৬২)। তাঁর বাড়ি মহিষাদলের নাটশাল-১ গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর পূর্ব নাটশাল গ্রামে। মঙ্গলবার রাতেই তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন নাটশাল-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য মিনতি ধাড়া। নিখোঁজ থাকা আরও একজনের খোঁজ চলছে বলেও জানিয়েছেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায় , বালি বোঝাই নৌকা হুগলি নদীর জলের তোড়ে দক্ষিণ ২৪ পরগনার বারাতলায় ডুবে যায় । নৌকায় থাকা চারজনের মধ্যে দু'জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি দু'জন নিখোঁজ থাকেন।মঙ্গলবার একজন মৃতদেহ উদ্ধার হয় ।আরেকজনের খোঁজ চলছে ।মহিষাদল থানার পুলিশ পরিবারের হাতে মৃতদেহ তুলে দেয়। মঙ্গলবার দুপুরে বারাতলা এলাকা থেকে উদ্ধার হয় সন্তোষ ঘোড়াই-এর দেহ।দেহ ফিরতেই এলাকায় নেমেছে শোকের ছায়া নেমে এসেছে ।

No comments