পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকার বৈঠকের উদ্যোগের মূল লক্ষ্য ছিল মহরম উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।২০২৬ সালের মহরম উপলক্ষে পূর্ব মেদিন…
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকার বৈঠকের উদ্যোগের মূল লক্ষ্য ছিল মহরম উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।২০২৬ সালের মহরম উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকার উদ্যোগে একাধিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় মহরম কমিটির প্রতিনিধিদের পাশাপাশি প্রশাসন, পুলিশ, বিদ্যুৎ দপ্তর, অগ্নি নির্বাপন বিভাগ এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সভাগুলিতে উৎসবকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, মহরম এর জন্য স্থানীয় প্রশাসনের বাধ্যতামূলক অনুমতি গ্রহণ, মিছিলে কোনো প্রকার অস্ত্র ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ডিজে বাজানোয় নিষেধজ্ঞা, নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও জরুরি পরিষেবা এবং সামগ্রিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সকল পক্ষের মধ্যে সমন্বয় আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

No comments