পাঁউশিতে দেড় হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা, ২২তম বছরে উৎসবমুখর পরিবেশ ভগবানপুরে*! এক বিশাল ও বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো পাঁউশিতে। রবিবার উৎসবমুখর পরিবেশে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ন…
পাঁউশিতে দেড় হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহণে বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতা, ২২তম বছরে উৎসবমুখর পরিবেশ ভগবানপুরে*!
এক বিশাল ও বর্ণাঢ্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো পাঁউশিতে। রবিবার উৎসবমুখর পরিবেশে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ নম্বর ব্লকের অন্তর্গত ভূপতিনগর থানার অধীন পাঁউশি এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মূল দায়িত্বে ছিল পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রম এবং সহযোগিতায় ছিল অর্জুন আর্ট এন্ড কালচারাল স্কুল। দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে আয়োজিত এই একদিনের অঙ্কন প্রতিযোগিতা এবারে ২২তম বর্ষে পদার্পণ করল।
প্রতিযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। ছোট থেকে বড়—সব বয়সের শিক্ষার্থীদের উপস্থিতিতে সকাল থেকেই পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রম চত্বর রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে। চারপাশে ছিল ক্যানভাস, রং-তুলি আর শিশু-কিশোরদের সৃজনশীলতায় ভরা উচ্ছ্বাস। পাঁউশি অন্ত্যদ্বোয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ জানিয়েছেন, এই ধরনের প্রতিযোগিতা শুধু প্রতিভা বিকাশের মঞ্চই নয়, বরং শিশুদের মধ্যে সৃজনশীল চিন্তাভাবনা ও সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানের শেষ পর্যন্ত গোটা এলাকা উৎসবের মেজাজে মুখরিত ছিল।

No comments