Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তাপপ্রবাহের জেরে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়ার কথা

আগামী দু’সপ্তাহ স্কুলগুলিকে ‘মর্নিং শিফট’ বা সকালের দফায় ক্লাস পরিচালনা করার অনুমতি দিল স্কুল শিক্ষা দফতর।১ জুন, সোমবার থেকে পুনরায় স্কুলগুলি খোলে। কিন্তু স্কুল খুললেও গরমের তীব্রতা এখনও কমেনি। বিকাশ ভবনের ওই নির্দেশিকায় স্পষ্ট জ…

 


আগামী দু’সপ্তাহ স্কুলগুলিকে ‘মর্নিং শিফট’ বা সকালের দফায় ক্লাস পরিচালনা করার অনুমতি দিল স্কুল শিক্ষা দফতর।১ জুন, সোমবার থেকে পুনরায় স্কুলগুলি খোলে। কিন্তু স্কুল খুললেও গরমের তীব্রতা এখনও কমেনি। বিকাশ ভবনের ওই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলার আবহাওয়ার পরিস্থিতি বিচার করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালের সময়সূচি নির্ধারণ ও তা চালু করতে পারবেন। এই সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার বা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তবে একই সঙ্গে যাতে পড়ুয়াদের পড়াশোনার কোনও ক্ষতি না হয়, সেদিকেও কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (DI) কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। 



প্রাথমিক এবং মাধ্যমিক— দুই স্তরের স্কুলের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে এবং এই বিষয়ে স্কুল পরিদর্শকরা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের আগাম নোটিশ দিয়ে এই নতুন সময়সূচি কার্যকর করার কথা বলা হয়েছে, যাতে কারও কোনও সমস্যা না হয়।

No comments