পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায়। আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই বদলে গেল বহু চেনা ছবি। শুক্রবার রাতে ধবধবে সাদা বিধানসভা ভবন সেজে উঠেছিল গেরুয়া আলোয়। বিকেলের পর থেকে বদল এসেছে আরও অনেক কিছুতেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাক…
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায়। আর সরকার বদলের সঙ্গে সঙ্গেই বদলে গেল বহু চেনা ছবি। শুক্রবার রাতে ধবধবে সাদা বিধানসভা ভবন সেজে উঠেছিল গেরুয়া আলোয়। বিকেলের পর থেকে বদল এসেছে আরও অনেক কিছুতেই। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে চেয়ারে বসতেন, শুক্রবার রাতে সেই চেয়ার বিরোধীদের ঘরে চলে গিয়েছে। আপাতত তার স্থান যে ঘরে বিরোধী দলনেতা বসবেন। নতুন মুখ্যমন্ত্রীর ঘরে কুর্সি বদল।১৫ বছর বিধানসভায় যে চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, শুভেন্দু সেই চেয়ারে বসছেন না। বসবেন অন্য চেয়ারে।
আজ রাজ্যের প্রশাসনিক ভবন নবান্নে রাজ্যের আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যে মুখ্যসচিব শ্রী দুষ্মন্ত নারিয়ালা (IAS) স্বরাষ্ট্রসচিব শ্রীমতী সঙ্ঘামিত্রা ঘোষ (IAS), রাজ্যের ডিজিপি শ্রী সিদ্ধিনাথ গুপ্ত (IPS) এবং কলকাতার পুলিশ কমিশনার শ্রী অজয় নন্দ (IPS)-এর সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী ।নবান্নে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী কে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সভার বৈঠকে উপস্থিত রাজ্যের ৫মন্ত্রী মাননীয় দিলীপ ঘোষ,মাননীয়া অগ্নিমিত্রা পাল, মাননীয় নিশীথ প্রামানিক, মাননীয় ক্ষুদিরাম টুডু,মাননীয় অশোক কীর্তনীয়া ।

No comments