তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পি.পি. ইউনিটে এইচপিভি টিকাকরণ’ (HPV Vaccination) অভিযানের সূচনা হল। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকাল 11 টায় । উদ্বোধনী অনুষ্ঠান…
তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পি.পি. ইউনিটে এইচপিভি টিকাকরণ’ (HPV Vaccination) অভিযানের সূচনা হল। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সকাল 11 টায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমলুকের বিধায়ক ড. হরেকৃষ্ণ বেরা এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার (IAS)। এছাড়াও উপস্থিত ছিলেন এডিএম (হেলথ), পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH), তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।জরায়ু মুখের ক্যানসার (Cervical Cancer) মুক্ত সমাজ গড়তে এক ঐতিহাসিক পদক্ষেপের সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গ।
আজ প্রথম দফায় ১৪ বছর বয়সী ১০ থেকে ১৫ জন স্কুলছাত্রীকে এই প্রতিষেধক দেওয়া হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আজ সকাল ১০:৩০টা থেকে সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি রাজ্য জুড়েই এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩ মাস ধরে নিরবচ্ছিন্নভাবে এই অভিযান চালানো হবে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় ৫০,০০০ নাবালিকাকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।ধাপে ধাপে সমস্ত নথিভুক্ত উপভোক্তাকে সম্পূর্ণ বিনামূল্যে এই অত্যন্ত ব্যয়বহুল প্রতিষেধক দেওয়া হবে।যা মূলত জরায়ু মুখের ক্যানসারের জন্য দায়ী। এই ভাইরাসের সংক্রমণ রোধ করতে যে প্রতিষেধক দেওয়া হয়, তাকেই বলা হয় এইচপিভি (HPV) ভ্যাকসিন।

No comments