কলকাতার পার্ক সার্কাসে রবিবার বিক্ষোভের নামে পুলিশের ওপর হামলা, পথ অবরোধ এবং পাথর ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালেই তিনি পার্ক সার্কাস এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান এবং এই ঘটন…
কলকাতার পার্ক সার্কাসে রবিবার বিক্ষোভের নামে পুলিশের ওপর হামলা, পথ অবরোধ এবং পাথর ছোঁড়ার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালেই তিনি পার্ক সার্কাস এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে যান এবং এই ঘটনার কড়া ভাষায় সমালোচনা করেন।মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে এই ধরনের গুন্ডামি, ভাঙচুর ও সমাজবিরোধী কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। উপদ্রবকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এটাই শেষবার। রাজ্যে এমন ঘটনা আর দ্বিতীয়বার ঘটতে দেওয়া হবে না।"পার্ক সার্কাসের ঘটনায় প্রায় ১০ জন পুলিশ কর্মী ও সিআরপিএফ আহত হয়েছেন
আহত পুলিশ কর্মীদের পাশে মুখ্যমন্ত্রী
রবিবারের হিংসাত্মক ঘটনায় কর্তব্যরত বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং সিআরপিএফ (CRPF) জওয়ান গুরুতর আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী আজ নিজেই তাঁদের শারীরিক খোঁজখবর নেন
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, এই হামলা কোনও আকস্মিক ঘটনা ছিল না, বরং এটি একটি পরিকল্পিত চক্রান্ত ছিল। ঘটনার আগেই সমাজমাধ্যমে এই সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট করা হয়েছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।
মুখ্যমন্ত্রী বলেন, "আগে পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়ার যে সংস্কৃতি ছিল, তা এখন আর নেই। ভারতীয় ন্যায় সংহিতা (BNS) অনুযায়ী পুলিশ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। যারা ভাবছেন ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছুঁড়ে পার পেয়ে যাবেন, তাঁরা ভুল ভাবছেন। কাশ্মীর থেকেও পাথর ছোঁড়ার ঘটনা বন্ধ হয়ে গেছে, পশ্চিমবঙ্গেও এটা বন্ধ হওয়া দরকার।"

No comments