রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ, গ্রীষ্মের ছুটি শেষ হলে ,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গান দিয়ে শুরু হবে স্কুলের পড়ণপাঠন ।একটি বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ বাধ্যতামূলক করলো রাজ্য সরকার ।গত বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান…
রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ, গ্রীষ্মের ছুটি শেষ হলে ,বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দেমাতরম গান দিয়ে শুরু হবে স্কুলের পড়ণপাঠন ।একটি বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ বাধ্যতামূলক করলো রাজ্য সরকার ।গত বৃহস্পতিবার বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।তিনি বলেন ,বন্দেমাতরম গান স্কুলের প্রার্থনায় বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্কুল শিক্ষার সঙ্গে জড়িত
বিভিন্ন সংগঠন ও শাসক দল বিজেপি । যদিও স্কুল এখন গ্রীষ্মের ছুটি রয়েছে ।স্কুল খুললেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে প্রার্থনাতে বন্দেমাতরম গান গাওয়া বাধ্যতামূলক হল ।ছাত্র-ছাত্রীদের অভ্যাস করাতে হবে এই বন্দেমাতরম গানটি । বাড়িতেই কিছু ছাত্র-ছাত্রী শুরু করে দিয়েছে বন্দেমাতরম অভ্যাস করতে ।রাজ্যের সমস্ত স্কুলের বার্ধতামূলক করা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র বন্দে মাতরম ।স্কুল শুরুর আগে প্রার্থনাতে গাইতে হবে এই বন্দে মাতরম গান ।প্রতিটি স্কুলে তার একটি বিজ্ঞপ্তি মেসেজ পাঠিয়ে দেওয়া হয়েছে ।বিজ্ঞপ্তি পাওয়ার পর ইতিমধ্যে স্কুলগুলি শুরু করেছে প্রস্তুতি ।স্কুলগুলিতে বন্দেমাতরম গাইবার ঘোষণায় খুশি শিক্ষকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় সৈখিক মহাসংঘ ।সংগঠনের তরফে জানায়, সাম্প্রদায়িক ও তার নামে আমাদের এই রাষ্ট্র গীত এতদিন স্কুলে বন্ধ রাখা হয়েছিল। এই গান আমাদের সংস্কৃতির ধারক ও বাহক ।আমরা হিন্দু রাষ্ট্র দিকে এগিয়ে চলছি ।এই ব্যবস্থার জন্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারকে ।বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন ,১৯৪৭ সালের ২০ শে জুন পশ্চিমবঙ্গের জন্ম ।বিকৃত ইতিহাস কে বদলের সঠিক সময় পেয়েছি ।কেন্দ্রীয় তরফে এই বিষয়ে আগেও নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তৎকালীন সরকার তার কার্যকর করতে পারেনি ।এবার পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে ওই দিনটিতে ।

No comments