হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলি। রবিবার বিকালে রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে পরিষেবা নিয়ে খোঁজখবর নেন তিনি।পরে হাসপাতালের গ্রুপ-ডি কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। চিকিৎসক ও সুপা…
হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করলেন নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলি। রবিবার বিকালে রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলে পরিষেবা নিয়ে খোঁজখবর নেন তিনি।
পরে হাসপাতালের গ্রুপ-ডি কর্মীদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। চিকিৎসক ও সুপারদের সঙ্গেও আলাদাভাবে কথা বলেন। হাসপাতালের পরিকাঠামো, ওষুধের জোগান, শয্যা সংখ্যা ও পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন শেষে প্রদীপ কুমার বিজলি বলেন, “সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যাতে সঠিক পরিষেবা পান, সেটাই অগ্রাধিকার। কোথাও সমস্যা থাকলে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। রোগী কল্যাণ সমিতির বৈঠক ডেকে সব পক্ষকে নিয়ে পর্যালোচনা করব।”

No comments