শনিবার প্রথম নন্দীগ্রাম সফরে গিয়ে জোড়া বৈঠক করলেন। নন্দীগ্রাম বিধানসভা পদ থেকে ইস্তফা দিলেও বিধায়ক না থাকলেও বন্ধু হিসেবে সব সময়েই নন্দীগ্রামের পাশে থাকবেন।রাত্রি সাড়ে আটটা নাগাদ নন্দীগ্রামে পৌছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী …
শনিবার প্রথম নন্দীগ্রাম সফরে গিয়ে জোড়া বৈঠক করলেন। নন্দীগ্রাম বিধানসভা পদ থেকে ইস্তফা দিলেও বিধায়ক না থাকলেও বন্ধু হিসেবে সব সময়েই নন্দীগ্রামের পাশে থাকবেন।রাত্রি সাড়ে আটটা নাগাদ নন্দীগ্রামে পৌছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।স্থানীয় বাসিন্দারা ফুল দিয়ে, শাঁখ বাজিয়ে নতুন মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানান । কেউ কেউ মিষ্টি নিয়েও হাজির হয়েছিলেন। হাত নেড়ে তাঁদের পাল্টা অভিবাদন জানান শুভেন্দুও। শুভেন্দু নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হবে। ফলে এখানে বিজেপি কাকে প্রার্থী করতে পারে, তা নিয়ে জল্পনার শেষ নেই।নন্দীগ্রামে রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, রামনগরের বিধায়ক চন্দ্র শেখর মণ্ডল, ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামানিক, পটাশপুরের বিধায়ক তপন মাইতি প্রমুখ। এছাড়া সাংগঠনিক নেতৃত্বদের মধ্যে মেঘনাদ নাথ পাল, প্রলয় পাল, অঞ্জন ভারতীদের দেখা গিয়েছে। এর আধ ঘণ্টা পরে শুরু হয় প্রশাসনিক বৈঠক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অংশুমান সাহা ,জেলাশাসক নিরঞ্জন কুমার, অতিরিক্ত জেলাশাসক-সহ অন্যান্য কর্তাপা উপস্থিত ছিলেন। তোমার বৈঠকে ঠিক কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি ।

No comments