Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সরকারি কসাইখানা না থাকায় পূর্ব মেদিনীপুরে গরু-মোষ কাটায় নিষেধাজ্ঞা জারি

নন্দকুমার থানার পুলিশের কড়া বার্তা: সরকারি কসাইখানা না থাকায় পূর্ব মেদিনীপুরে গরু-মোষ কাটায় নিষেধাজ্ঞা জারি ।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন কুরবানি উৎস…

 


নন্দকুমার থানার পুলিশের কড়া বার্তা: সরকারি কসাইখানা না থাকায় পূর্ব মেদিনীপুরে গরু-মোষ কাটায় নিষেধাজ্ঞা জারি ।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানায় বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক। আসন্ন কুরবানি উৎসবকে সামনে রেখে এলাকার গরু ব্যবসায়ী, ইমাম ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে রাজ্য সরকারের ১৯৫০ সালের আইন অনুযায়ী গরু ও মোষ কুরবানি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দেয় থানা প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী প্রকাশ্যে গরু বা মোষ বলি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় নির্দিষ্ট নিয়ম মেনে কোরবানি দেওয়া যেতে পারে। এছাড়াও, ১৪ বছরের বেশি বয়সের গরু বা মোষ কোরবানির ক্ষেত্রে প্রাণীসম্পদ দপ্তরের আধিকারিকের শংসাপত্র বাধ্যতামূলক বলেও জানানো হয়।

বৈঠকে উপস্থিত ব্যবসায়ী ও ধর্মীয় প্রতিনিধিদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়, পূর্ব মেদিনীপুর জেলায় বর্তমানে কোনও সরকার অনুমোদিত কসাইখানা নেই। সেই কারণে জেলার কোথাও গরু বা মোষ কুরবানি দেওয়া যাবে না। প্রশাসনের এই নির্দেশ ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

নন্দকুমার থানা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আইন অমান্য করে কেউ গোপনে বা প্রকাশ্যে কুরবানি দেওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসবের সময় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই পদক্ষেপ বলে প্রশাসন সূত্রে দাবি।

No comments