Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

তমলুকে ক্লাবের অনুষ্ঠানে উচ্চস্বরে ডিজি বাজানোর ঘটনায় পুলিশের আইন অনুযায়ী কড়াব্যবস্থা

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, উচ্চ শব্দে DJ সাউন্ড সিস্টেম চালানো হচ্ছিল। পুলিশ উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও ক্লাবের অন্যান্য সদস্য ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। 18/19.05.2026 রাতে তমলুক থানার RT মোবাইল ড…

 


পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় যে, উচ্চ শব্দে DJ সাউন্ড সিস্টেম চালানো হচ্ছিল। পুলিশ উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও ক্লাবের অন্যান্য সদস্য ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। 18/19.05.2026 রাতে তমলুক থানার RT মোবাইল ডিউটির সময় নিমতৌরী এলাকায় উচ্চ শব্দে DJ বক্স টেস্ট করা হচ্ছে মর্মে পুলিশ তথ্য পায়। তমলুক থানার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অভিযান চালানো হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১) একটি ইলেকট্রনিক DJ কন্ট্রোলার মেশিন উদ্ধার ও সিজ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত যন্ত্রে কোনো সাউন্ডমিটার সংযুক্ত ছিল না; অথচ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের 11.10.2022 তারিখের আদেশ অনুযায়ী খোলা জায়গায় অডিও সিস্টেম/মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে সাউন্ড মিটার ব্যবহার বাধ্যতামূলক। বিষয়টি সরকারি বিধিনিষেধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশনার পরিপন্থী। সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়ায় সিজ করে সিজার লিস্ট প্রস্তুত করে সিজ করা মেশিন থানার মালখানায় জমা রাখা হয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তমলুক থানার পক্ষ থেকে নির্দিষ্ট ধারায় কেস রুজু হয় । Tamluk ps case no- 320/26, Dated- 19.05.26, u/s- 223/270/280 BNS & 15 of Environment Protection act & Rule 5 of the Noise Pollution Act ধারায় কেস হয়েছে ।

* শব্দ বিধি আইন মেনে চলুন*এই বার্তা নিয়ে জেলা পুলিশের আবেদন ।


No comments