শিল্পশহর হলদিয়ায় তৃণমূলের এক প্রভাবশালী নেতা হলদিয়া থানায় গ্রেপ্তার হয়েছে বলে একটি চাঞ্চল্যকর খবর কানাঘুষো করছে । আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা কে হলদিয়া থানা গ্রেপ্তার করছে বলে গুঞ্জন উঠছে। এই নেতা ২০…
শিল্পশহর হলদিয়ায় তৃণমূলের এক প্রভাবশালী নেতা হলদিয়া থানায় গ্রেপ্তার হয়েছে বলে একটি চাঞ্চল্যকর খবর কানাঘুষো করছে । আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের প্রভাবশালী নেতা কে হলদিয়া থানা গ্রেপ্তার করছে বলে গুঞ্জন উঠছে। এই নেতা ২০২৬ এর বিধানসভা নির্বাচনে হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন । সম্প্রতি দল বদলে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন । হলদিয়া তৃণমূলের বড় দায়িত্ব পালন করেছিলেন ।এই তৃণমূল নেতা শ্যামল মাইতিকে দুর্গাচকে এক প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগে জেরার মুখে পড়তে হয় । আজ দিনভর হলদিয়া থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে । অবশ্য রাতে তাকে ছেড়ে দেওয়া হয় ।পূর্ব মেদিনীপুর জেলা সরকারি আধিকারিকের অভিযোগের ভিত্তিতে শ্যামলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা যায়, শ্যামল মাইতি কে জিজ্ঞাসাবাদ করা চলছে হলদিয়া থানায় । যদিও হলদিয়া থানায় তৃণমূল নেতা শ্যামলকে ,তমলুকে চঞ্চল কে গ্রেপ্তার করা হয়েছে বলে বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে । এটা সত্য।অবশ্য রাতে তাকে ছেড়ে দেওয়া হয় ।হলদিয়ায় পরাজিত তৃণমূল প্রার্থী তাপসী মন্ডল বলেন , তৃণমূল নেতাদের রাজনৈতিকভাবে বদলা নেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করছে ।ভোট পরবর্তী হিংসার অভিযোগে পুলিশ তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে।
হলদিয়ার পাশাপাশি তমলুকেও পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী নেতা গ্রেফতার হয়েছে বলে খবর। তবে এই বিষয়ে এখনই বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি । ইতিমধ্যে একাধিক ফেসবুক পোষ্টে এই গ্রেফতারির ঘটনা নিয়ে আলোড়ন শুরু হয়েছে।তমলুকের অত্যন্ত প্রভাবশালী তৃণমূল নেতা চঞ্চল খাটুয়া । সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।তাম্রলিপ্ত পুরসভা থেকে সমবায় ব্যাঙ্ক সর্বত্রই অত্যন্ত প্রভাবশালী এই নেতা।যদিও পুলিশের তরফ থেকে এই গ্রেফতারির ঘটনা নিয়ে কোনও বক্তব্য জানা যায়নি।বিস্তারিত জানতে পরের খবরের দিকে নজর রাখুন ।...

No comments