কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। টুটু বসুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু…
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসু শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। টুটু বসুর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক স্বপন সাধন বসু, ময়দান যাঁকে একডাকে ‘টুটু বসু’ নামেই চিনত। বুধবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপন সাধন বসু মহাশয়ের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। মুখ্যমন্ত্রী লেখেন, "মোহনবাগান ক্লাব ও টুটু বসু একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘ দিন ধরে ক্রীড়া প্রশাসনে ওনার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওনার নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।"

No comments