Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

১লা জুন থেকেই রাজ্যের উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন

সোমবার মন্ত্রীসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, ১লা জুন থেকেই রাজ্যের উপভোক্তারা অন্নপূর্…

 


সোমবার মন্ত্রীসভার প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আগামী ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, ১লা জুন থেকেই রাজ্যের উপভোক্তারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পাবেন।" এর জন্য নতুন করে ফর্ম পূরণ করতে হবে না বলেও সূত্রের খবর। লক্ষ্মীর ভান্ডারে নাম থাকা উপভোক্তাদের অক্যাউন্টেই টাকা ঢুকবে। তবে রয়েছে বেশ কিছু অলিখিত শর্ত।নতুন রাজ্য সরকার শপথ নেওয়ার পর থেকে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। অন্নপূর্ণা ভান্ডার পাওয়া যাবে তো? এর জন্য কি নতুন করে ফর্ম পূরণ করতে হবে?আবার নারী ও শিশু কল্যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "কোনও মৃত ও ভুয়ো উপভোক্তা টাকা পাবেন না।" এই কথাগুলি থেকেই স্পষ্ট ঝাড়াই বাছাই হবে।

কিভাবে হবে এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া? সূত্রের খবর, প্রথমতঃ এটা পরিস্কার করে দেওয়া হয়েছে যে, অন্নপূর্ণা'র জন্য নতুন করে কোনও ফর্ম পূরণ করতে হবে না।

দ্বিতীয়তঃ ডিবিটিএল- প্রক্রিয়ার মাধ্যমে ব্যাঙ্কে টাকা দেওয়া শুরু হলেই মৃত ও ভুয়ো উপভোক্তারা তালিকা থেকে বাদ পড়ে যাবেন। 

তৃতীয়তঃ এসআইআরে নাম বাদ যাওয়া মহিলাদের ও সিএএ তে আবেদনকারী মহিলাদের আপাতত অন্নপূর্ণা ভান্ডারের টাকা বন্ধ করে দেওয়া হবে।

No comments