Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

জেলার RTO ফিটনেস গ্রাউন্ড এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার গ্রাউন্ডটি স্থানান্তরিত হয়ে নিমতৌড়িতে

পূর্ব মেদিনীপুর জেলার আরটিও (RTO) বিভাগের ফিটনেস গ্রাউন্ড এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার গ্রাউন্ডটি তমলুক স্টেশন রোড থেকে স্থানান্তরিত করে নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুরে অবস্থিত নতুন প্রশাসনিক কমপ্লেক্সে (বি-ব্লকের পিছনে) নিয়ে যাওয়…

 


পূর্ব মেদিনীপুর জেলার আরটিও (RTO) বিভাগের ফিটনেস গ্রাউন্ড এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার গ্রাউন্ডটি তমলুক স্টেশন রোড থেকে স্থানান্তরিত করে নিমতৌড়ি, পূর্ব মেদিনীপুরে অবস্থিত নতুন প্রশাসনিক কমপ্লেক্সে (বি-ব্লকের পিছনে) নিয়ে যাওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের জন্য পরিষেবা গ্রহণ করা আরও সহজ হয়। স্বচ্ছতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও লাইসেন্স নবীকরন সহ সমস্ত কার্যক্রম এখন নতুন প্রাঙ্গণে সিসিটিভি নজরদারির আওতায় পরিচালিত হচ্ছে এবং সাধারণ মানুষের সুবিধার জন্য একটি বিস্তারিত রেট চার্ট স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে। এছাড়া সকল এমভিআই (MVI) রা এখন দায়িত্ব পালনের সময় বডি ক্যামেরা ব্যবহার করছেন। পূর্ব মেদিনীপুর জেলায় মূলত স্বচ্ছতা এবং জনসেবা প্রদানের মান আরও উন্নত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

No comments