স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজের পরলোক গমন । গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, - পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর, হলদিয়া-র সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ গতকাল ১১ই মার্চ, ২০২৬ রাত ১…
স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজের পরলোক গমন । গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি, - পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর, হলদিয়া-র সাধারণ সম্পাদক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ গতকাল ১১ই মার্চ, ২০২৬ রাত ১১.৫০ মিনিটে শ্রীশ্রী রামকৃষ্ণধামে গমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বয়স জনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর প্রয়াণ সংবাদে চৈতন্যপুর তথা সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার অত্যন্ত এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বামী বিশ্বনাথানন্দজী মহারাজ চৈতন্যপুরে বিবেকানন্দ মহাবিদ্যালয়, সারদামণি বালিকা বিদ্যালয়, চোখের হাসপাতাল - নেত্র নিরাময় নিকেতন, দৃষ্টিহীন ছেলে-মেয়েদের জন্য বিদ্যালয়, কর্মসংস্থানের ব্যবস্থা সহ প্রার্থনা মন্দির - মুক্তিধাম সহ ১৮টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। জেলার নারী শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা ছিল। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। বিনম্র শ্রদ্ধা ও প্রণাম মহারাজের প্রতি।

No comments