Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে হলদিয়া শিশু সাহিত্য উৎসব ৩ দিন পরে শেষ হল আনুষ্ঠানিকভাবে

পড়াশোনার পাশাপাশি শিশুদের মনে আনন্দ দেওয়ার জন্য হলদিয়ায় হলদিয়া শিশু সাহিত্য উৎসবের উদ্বোধন করা হল গত শুক্রবার । স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গত শুক্রবার দুপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে ২টি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় দুর…

 


পড়াশোনার পাশাপাশি শিশুদের মনে আনন্দ দেওয়ার জন্য হলদিয়ায় হলদিয়া শিশু সাহিত্য উৎসবের উদ্বোধন করা হল গত শুক্রবার । স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে গত শুক্রবার দুপুরে ছাত্র-ছাত্রীদের নিয়ে ২টি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয় দুর্গাচক থেকে মঞ্জুশ্রী ও এলআইসি মোড় থেকে মঞ্জুশ্রী পর্যন্ত । প্রকৃতিতে যেমন প্রতিটি প্রাণ তার স্বাভাবিক অবস্থায়ই সুন্দর, তেমনি একটি শিশু তার মায়ের স্নেহের আশ্রয়ে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে পবিত্র। রঙিন মঞ্চ শিশুদের আনন্দ জাগায়। 

সেই মঞ্চে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে উদ্বোধন করেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর ।এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাচক থানার ওসি স্বরূপ কুমার ঘোষ , হলদিয়া থানার আইসি রবীন্দ্রনাথ রায় ,হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু মন্ডল ,প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস,নৃত্যশিল্পী ছন্দা জানা, চিত্রশিল্পী দিলীপ মাইতি প্রমূখ ।হলদিয়ায় মঞ্জুশ্রী কুমার চন্দ্র জানা অডিটরিয়াম প্রাঙ্গনে শুরু হয়েছে হলদিয়া শিশু সাহিত্য উৎসব ।উৎসব শেষ হল গত রবিবার  ।হলদিয়ার সাংবাদিক সংগঠন ,স্মার্ট বাংলা প্রেস ক্লাব এর আয়োজনে তিন দিনব্যাপী উৎসব শুরু হয়েছে ।শিশু সাহিত্য হলো একটি শিশুদের উপযোগী একটি সংস্কৃতি ক্ষেত্র ।যেখানে ছড়া কবিতা ছবি আঁকা সংস্কৃতির মিলনক্ষেত্র ।

শিল্পশহর হলদিয়ায় বদ্ধ ঘরে আবদ্ধ শিশুদের আনন্দে প্রাণ খুলে ঘুরে বেড়ানোর জন্য আয়োজন করা হয় হলদিয়া শিশু সাহিত্য উৎসব ।শিশুদের পড়াশোনার পাশাপাশি এই সংস্কৃতি ক্ষেত্র সৃজনশীলতা ও কল্পনা বৃদ্ধিতে উৎসাহ দেয় ।ঠাকুরমার ঝুলি সন্দেশ পত্রিকা থেকে শুরু করে সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর ও লীলা মজুমদারের মতো সাহিত্যিকদের ছবির মাধ্যমে তুলে ধরে উৎসবকে সমৃদ্ধ করেছেন চিত্রশিল্পীরা ।শিশুদের যথার্থ বিকাশের প্রয়োজন ।মঞ্জুশ্রী কুমার চন্দ্র জানা অডিটরিয়ামে প্রাঙ্গনে শিশুদের মনের মতো খাদ্য ,বন্ধু আনন্দ শিশুদের উদ্বুদ্ধ করে ।হলদিয়ার কুড়িটি স্কুল উৎসবের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।এছাড়া স্কুলগুলির সৌজন্যমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ।এছাড়া শনিবার "কুসংস্কার রোধে শিশুদের বিকাশ" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠান হয়। যার বক্তা হিসেবে হাজির ছিলেন শিশু চিকিৎসক ডাঃ কৌশিক গোস্বামী ,শিক্ষিকা অনন্যা ভট্টাচার্য ,সাংবাদিক দীপক পন্ডা,চিকিৎসক ডাঃ প্রশান্ত সিনহা । এরপর নাচে ও গানের মাধ্যমে বসন্ত উৎসব পালন করা হয় ।একে অপরকে রঙে রাঙিয়ে দেওয়া হয় ।স্মার্ট বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে ।

 বিশিষ্ট ব্যক্তি হিসেবে হাজির ছিলেন ডাঃ প্রদীপ ভট্টাচার্য, শিক্ষিকা কাকলি জানা ,স্মৃতি কণা দাস ,উৎসব কমিটির সভাপতি তিমির বরণ বেরা ,সমাজসেবী মুক্তি পালই,সৌমেন চক্রবর্তী প্রমূখ ।ব্যস্ত থাকার কারণে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন জেলাশাসক ইউনুস ঋসিন ইসমাইল ,হলদিয়া মহাকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস ,হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল । রবিবার হবে কবিতা পাঠের আসর ।রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২০০ অধিক কবি আমন্ত্রিত রয়েছে ।এছাড়া ম্যাজিক শো ও ডগ শো,ছদ্মবেশ প্রতিযোগিতা রয়েছে ।

মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের মন কেড়ে নিয়েছে সমবেত অনুষ্ঠান পৌর পাঠভবন স্কুল , কিশোর র বাহিনী সম্প্রদায় ,মুক্তমন সম্প্রদায়, media dance and কালচারাল একাডেমি, আরাধনা নৃত্য গুরুকুল ,শর্মিষ্ঠা মুখার্জির সংগীত ,বাসুদেবপুর গভঃ স্পনঃ হাই স্কুল,রানিচক গভমেন্ট বিদ্যানিকেতন হাই স্কুল ,হাতিবেরিয়া অরুণচন্দ্র হাই স্কুল ,ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচারাল একাডেমি ,স্বরতরঙ্গ আবৃত্তি গোষ্ঠী,সংগীত শিল্পী ভাগীরথী মন্ডল ,অন্বেষা সাউ ও সৌমশ্রী মন্ডলের সংগীতা অনুষ্ঠান ,তানবাহার একাডেমীর সংগীত পরিবেশন , শর্মিষ্ঠা দাস প্রমূখ ।

No comments