Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

আশ্রমের অভিভাবকহীন ছাত্রছাত্রীরা জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় বসার আগেই চন্দনের ফোটা দিয়ে শুভেচ্ছা

চন্দনের ফোটা দিয়ে শুভেচ্ছা জানালো আশ্রম কর্তৃপক্ষ ।ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ১২ জন আবাসিক ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের দুজন পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদের কারোর …

 


চন্দনের ফোটা দিয়ে শুভেচ্ছা জানালো আশ্রম কর্তৃপক্ষ ।ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ১২ জন আবাসিক ও আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের দুজন পরীক্ষার্থী এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এদের কারোর মা বাবা দুজনই নেই বা কারো মা আছে বাবা নেই, বা বাবা আছে মা নেই। জীবনের এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করে আশ্রমের সাহায্যে তারা জীবনের প্রথম পরীক্ষায় বসছে। আশ্রম কর্তৃপক্ষ সর্বতোভাবে সকল সময় তাদের কাছে আছে এবং আগামীদিনেও থাকবে। তাদের সমস্ত বাধা-বিপত্তি ভয় কে দূরে ঠেলে তাদের এগিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে। সংগীতা, সোমা, অপর্ণা, সুস্মিতা, রীপসীতা, পায়েল, সুরজিৎ, পৃথ্বীরাজ, রিজু, শান্তনু, রিভুপ্রিয় ও সিদ্ধান্ত প্রত্যেকেই খুবই আশাবাদী তারা এ বছর ভালো ফল করবে। সেই ভাবেই তারা নিজেদেরকে প্রস্তুত করে তুলেছে। আশ্রমের কর্ণধার বলরাম করণ বলেন এরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করছে এবং নিজেদেরকে তৈরি করছে, যাতে আগামী দিনে প্রত্যেকেই ভালো রেজাল্ট করতে পারে। আশ্রম সবসময় ওদের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ওরা সকলে ভালো রেজাল্ট করে আরো এগিয়ে যাক এবং নিজের পায়ে দাঁড়াক। আগামী দিনে ওদের উচ্চশিক্ষার ক্ষেত্রে আশ্রম সর্বতোভাবে সাহায্য করবে তিনি এই আশ্বাস দেন।

No comments