দীপক পন্ডা ঃ- কড়া নিরাপত্তায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, হলদিয়া পরীক্ষা কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে উপহার গোলাপ ,পেন ,শুভেচ্ছা ।শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ,হলদিয়ার দুর্গাচকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হলদিয়া সেন্টার১ হলদিয়া হাই …
দীপক পন্ডা ঃ- কড়া নিরাপত্তায় শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, হলদিয়া পরীক্ষা কেন্দ্রে পুলিশের পক্ষ থেকে উপহার গোলাপ ,পেন ,শুভেচ্ছা ।শুরু হলো মাধ্যমিক পরীক্ষা ,হলদিয়ার দুর্গাচকে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হলদিয়া সেন্টার১ হলদিয়া হাই স্কুলে। সকাল দশটায় ছাত্র-ছাত্রীরা ভিড় ঢেলে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে ।গেটে ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে পেন ,স্কেল এবং গোলাপ ফুল । পরীক্ষার্থীদের সংবর্ধনা জানালেন বিধায়ক ও নেতৃত্বরা । পড়ুয়াদের হাতে গোলাপ তুলে দিয়ে পরীক্ষার সাফল্য কামনা করে। হলদিয়ার এসডিপিও নিজেই পরীক্ষার্থীর হাতে গোলাপ এবং পেন তুলে দেন ।অন্যদিকে, মহিষাদল থানার পক্ষ থেকেও এলাকার স্কুলগুলোতে কলম বিলি করা হয়। পরীক্ষা শুরুর আগে এমন আন্তরিক অভ্যর্থনায় উৎসাহিত পরীক্ষার্থীরা।
পূর্ব মেদিনীপুর জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়লো,আবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ।পরিসংখ্যান অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬৭৮৪১ জন।গত বছরের তুলনায় এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ।এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ।জেলায় মোট পরীক্ষা কেন্দ্র ১১৫ টি ।এরমধ্যে মেন সেন্টার ৬৭ টি এবং সাব সেন্টার 48 টি । স্কুলের সংখ্যা 970 টি ।স্কুল পড়ুয়াদের কাছে জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা ।নিয়ম মেনে মাধ্যমিক পরীক্ষাকে সুশৃংখল করে তুলতে কোমর বেঁধে নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ।এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ঠিক বেলা ১১ টায় ,কিন্তু পরীক্ষার্থীদের সকাল সাড়ে নটায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে । মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । মাধ্যমিক পরীক্ষার্থীদের জেলায় পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করার জন্য সুখবর জানিয়েছে বাস অ্যাসোসিয়েশন ।বাস অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে ,পরীক্ষার্থীরা জেলায় বাসে চড়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবে ।পরীক্ষার্থীর এডমিট কার্ড দেখালেই কোন ভালো লাগবে না ।জেলায় যানজট রুখতে ,দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ ।পরীক্ষা শুরু এবং শেষের সময় যাতে ভারী যানজট চলাচল করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। ।জেলায় কড়া নিরাপত্তার জন্য দুটি কন্ট্রোল রুম খোলা হয়েছে ।হেল্পলাইন নম্বর ০৩৩,২৩২১৩৮১১ , পরীক্ষা কেন্দ্র হলদিয়া হাই স্কুলে তিনটি স্কুলের মোট ৬৯২ জন পরীক্ষা দিচ্ছে ।এই সেন্টারে এসেছি স্থানীয় হলদিয়া গভমেন্ট স্পন্সর হাই স্কুল,পুনর্বাসন হাই স্কুল ,পার্বতীপুর হাই স্কুলের পড়ুয়ারা ।পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে গোলাপ ফুল ও পেন তুলে দেওয়া হয় ।

No comments