Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সল্টলেকের দফতরে ED Raid-কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হানার মাঝেই সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী

আইপ্যাক কর্ণধারের বাড়ি, সংস্থার অফিসে ED-র হানায় ডেটা চুরি, ভোট চুরির অভিযোগ তুললেন বিজেপি-র বিরুদ্ধে।কয়লাকাণ্ডের পুরনো মামলায় বৃহস্পতিবার সকাল থেকে চরম নাটকীয়তা তিলোত্তমায়। নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) কর্ণ…

 


আইপ্যাক কর্ণধারের বাড়ি, সংস্থার অফিসে ED-র হানায় ডেটা চুরি, ভোট চুরির অভিযোগ তুললেন বিজেপি-র বিরুদ্ধে।কয়লাকাণ্ডের পুরনো মামলায় বৃহস্পতিবার সকাল থেকে চরম নাটকীয়তা তিলোত্তমায়। নির্বাচনী কৌশল রচনাকারী সংস্থা আইপ্যাক-এর (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র হানার মাঝেই সশরীরে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু হাজির হওয়াই নয়, তদন্ত চলাকালীন আইপ্যাক-এর অফিস থেকে একাধিক ফাইল ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিজের গাড়িতে তুলে নিয়ে এলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপকে সরাসরি ‘অপরাধ’ বলে তোপ দেগেছেন তৃণমূলনেত্রী।মুখ্যমন্ত্রী বেরোনোর সময় দেখা যায়, পুলিশকর্মীরা আইপ্যাক-এর অফিস থেকে একাধিক ফাইল ও কাগজপত্র নিয়ে এসে মমতার গাড়ির পিছনের আসনে রাখছেন। এই দৃশ্য ঘিরে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয় সেক্টর ফাইভ এলাকায়। পরিস্থিতি সামাল দিতে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী এলাকা ঘিরে ফেলে।ইডি সূত্রে খবর, দিল্লির একটি পুরনো মামলার সূত্র ধরেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে নির্বাচনী রণকৌশল নির্ধারণকারী সংস্থার দফতরে কেন এই হানা, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

No comments