Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

ডিউটি সেরে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তরুণ চিকিৎসকের

মঙ্গলবার রাতে নন্দকুমার জাতীয় সড়কে গড়গ্রামের কাছে ঘটনাটি ঘটে।মৃত যুবকের নাম এরাশাল রুরাল হাসপাতালের মেডিকেল অফিসার তরুণ চিকিৎসক চয়নদীপ দাস (৩০)। পুলিশ সূত্রে জানা যায় ,ডিউটি ছেড়ে সন্ধ্যে আটটার সময় চন্ডিপুর জাতীয় সড়ক ধরে …

 


মঙ্গলবার রাতে নন্দকুমার জাতীয় সড়কে গড়গ্রামের কাছে ঘটনাটি ঘটে।মৃত যুবকের নাম এরাশাল রুরাল হাসপাতালের মেডিকেল অফিসার তরুণ চিকিৎসক চয়নদীপ দাস (৩০)। পুলিশ সূত্রে জানা যায় ,ডিউটি ছেড়ে সন্ধ্যে আটটার সময় চন্ডিপুর জাতীয় সড়ক ধরে মোটরসাইকেল করে যাচ্ছিলেন ।একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ।সংঘর্ষ পরেই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকে ।স্থানীয় মানুষজন তাকে তুলে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কলকাতায় তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য গ্রীন করিডোর করে কলকাতায় নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয় ।দুর্ঘটনার পরেই ঘাতক লরিটি পালিয়ে যায় ।পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে ।জানা যায় চয়নদ্বীপের বাড়ি মির্জাপুরে।হাসপাতালের কোয়াটারে থাকতেন ।

No comments