Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অভিযোগ উঠল ফর্ম-৭ জমা নিয়ে কোলাঘাট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মনোজ পাত্রের বিরুদ্ধে

শতাধিক জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে গত মঙ্গলবারই তমলুকের এক বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন।এবার সেই একই অভিযোগ উঠল ফর্ম-৭ জমা নিয়ে কোলাঘাট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মনোজ পাত্রের বিরুদ্ধে। অভিযোগ, এল…

 


শতাধিক জীবিত ভোটারকে ‘মৃত’ দেখিয়ে নাম বাদ দেওয়ার চেষ্টার অভিযোগে গত মঙ্গলবারই তমলুকের এক বিজেপি নেতা গ্রেফতার হয়েছেন।এবার সেই একই অভিযোগ উঠল ফর্ম-৭ জমা নিয়ে কোলাঘাট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মনোজ পাত্রের বিরুদ্ধে। অভিযোগ, এলাকার একাধিক জীবিত মানুষকে ‘মৃত’ এবং প্রাক্তন পুলিশ কর্মীকে ‘বিদেশি’ সাজিয়ে নির্বাচন কমিশনের কাছে ফর্ম-৭ জমা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, কোলাঘাটের কেশাই গ্রামের বেশ কিছু জীবিত ভোটারকে ‘মৃত’ দাবি করে এবং বাথানবেড়িয়া গ্রামের ৫ জন ভোটারকে ‘অভারতীয়’ বা বিদেশি দাবি করে ফর্ম-৭ জমা দিয়েছেন বিজেপি নেতা মনোজ পাত্র।এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।মনোজ পাত্রের জমা দেওয়া ফর্মে দাবি করা হয়েছে, আজিজুল সাহেব নাকি ভারতীয় নাগরিক নন! 

ক্ষুব্ধ আজিজুল বলেন, "বিএলও হঠাৎ বাড়িতে এসে জানালেন আমার বিরুদ্ধে মনোজ পাত্র নামের একজন অভিযোগ করেছেন যে আমি ভারতীয় নই। অথচ আমি সরকারি কর্মচারী।"অভিযুক্ত বিজেপি নেতা মনোজ পাত্র অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, "আমি এই বিষয়ে কিছুই জানি না।

No comments