শিক্ষিকা প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেশী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রামতারকের একটি বেসরকারি হোটেলে।স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম শ্রাবণী ভুইয়া ঘড়া। মেচগ্রাম এলাকার একটি …
শিক্ষিকা প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করার পর নিজে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রতিবেশী যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রামতারকের একটি বেসরকারি হোটেলে।স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম শ্রাবণী ভুইয়া ঘড়া। মেচগ্রাম এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা তিনি। বাড়িতে পাঁচ বছরের কন্যাসন্তান এবং স্বামী থাকলেও প্রতিবেশী যুবক বীরবাহু মান্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। সরস্বতী পুজোর সকালে স্কুলে যাওয়ার নাম করে ঘর থেকে বেরোন শ্রাবণী। কিন্তু গন্তব্য স্কুল নয়, ছিল রামতারকের ‘লাবণ্য হোটেল’।বেপাত্তা ছিলেন বীরবাহু। হোটেলের সিসিটিভি ফুটেজ এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, পাঁশকুড়ায় নিজের মাসির বাড়িতে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। সেখানে হানা দিতেই চরম নাটকীয়তা! গ্রেফতারি নিশ্চিত বুঝে পুলিশের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বীরবাহু। আপাতত তমলুকের একটি বেসরকারি হাসপাতালে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন ।মায়ের ফেরার অপেক্ষায় থাকা পাঁচ বছরের শিশুটি এখন জানেই না,তার মা খুন হয়েছে ।
বেপাত্তা ছিলেন বীরবাহু। হোটেলের সিসিটিভি ফুটেজ এবং টাওয়ার লোকেশন খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, পাঁশকুড়ায় নিজের মাসির বাড়িতে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত। সেখানে হানা দিতেই চরম নাটকীয়তা! গ্রেফতারি নিশ্চিত বুঝে পুলিশের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বীরবাহু। আপাতত তমলুকের একটি বেসরকারি হাসপাতালে পুলিশি পাহাড়ায় চিকিৎসাধীন তিনি।
সূত্রের খবর, শ্রাবণীর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগেই প্রতিবেশী বীরবাহুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তাঁর। কিন্তু বসন্তের উৎসবে কেন এমন মর্মান্তিক পরিণতি? নিছকই সম্পর্কের টানাপোড়েন না কি নেপথ্যে অন্য কোনো ব্ল্যাকমেলিং ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

No comments