পশ্চিমবঙ্গে রতন টাটা গোষ্ঠী অটো মোবাইল কারখানার প্রতিশ্রুতি দিয়েছিল ।সেই মতো কাজ শুরু হয়েছিল ।সময়টা ২০০৬ সালের গোড়ার দিকে ।একদিকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ব্যস্ততম রাস্তা। ওই বছর ১৮ই মে রতন টাটা ঘোষণা করেন সিঙ্গুরে কারখানা কর…
পশ্চিমবঙ্গে রতন টাটা গোষ্ঠী অটো মোবাইল কারখানার প্রতিশ্রুতি দিয়েছিল ।সেই মতো কাজ শুরু হয়েছিল ।সময়টা ২০০৬ সালের গোড়ার দিকে ।একদিকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ব্যস্ততম রাস্তা। ওই বছর ১৮ই মে রতন টাটা ঘোষণা করেন সিঙ্গুরে কারখানা করার জন্য ।সিঙ্গুরের জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তিও জারি করা হয় রাজ্য সরকারের তরফ থেকে । জোর করে জমি অধিগ্রহণের অভিযোগে বিক্ষোভ শুরু করে সিঙ্গুর জীবন জীবিকা বাঁচাও কমিটি ।তিন ফসলা জমিতে কারখানা করা যাবে না এই প্রতিবাদে ডিসেম্বরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ।গত ২৮ শে ডিসেম্বর ২০০৬ সালে অনশন ভাঙ্গেন তিনি ।২০০৮ এর ১৫ ফেব্রুয়ারি রতন টাটা ঘোষণা করেন অক্টোবর মাসে কারখানা থেকে ন্যানো গাড়ি বের হবে ।কিন্তু সেই সময় শুরু হয় ধর্না ,জমি ফেরতের দাবিতে ধর্না ।গত ৬ই সেপ্টেম্বর ২০০৮ সালে শাসক দল ও বিরোধীদের নিয়ে রাজ্যপাল নিজে বৈঠকে বসেন ।উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং শাসকদলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।কিন্তু ধর্না ও বিক্ষোভের কোন পরিবর্তন হয়নি ।শেষ পর্যন্ত ২০০৮ সালের ৩রা অক্টোবর টাটা গোষ্ঠীর কর্ণধার রতন টাটা ঘোষণা করেন ,সিঙ্গুর থেকে কারখানা সরানোর ঘোষণা করেন ।সিঙ্গুর থেকে সরিয়ে গুজরাটের সানন্দায় নেনো কারখানা করল রতন টাটা ।রাজ্যে ন্যানো কারখানা গড়া বন্ধ হল ।ভোট এলে সিঙ্গুরে এই কারখানার কথা মনে পড়ে সবার ।দেওয়া হয় প্রতিশ্রুতি শুরু হয় রাজনৈতিক তর্ক-বিতর্ক ।এই আবহে ১৮ই জানুয়ারি সিঙ্গুরে আসছেন খোদ মপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।প্রায় 18 বছর হতে চলল টাটা গোষ্ঠী সিঙ্গুর ছেড়েছেন ।গত এক দশক হল কৃষকরা তাদের জমিও ফেরত পেয়েছেন ।কিন্তু সেই জমিতে আর চাষ হচ্ছে না ।যেখানে একরের পর একর জমি বন বাদাড়ে পরিপূর্ণ ।কৃষকরা বলছেন এই জমি চাষবাসের অযোগ্য ।এই প্রেক্ষাপটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।এখন প্রশ্ন উঠছে মোদি তো সভা করবে, কিন্তু সিঙ্গুরের কি হবে ?বেকার যুবকরা তাকিয়ে আছে কারখানা শিল্পের দিকে ।সে সময় বিরোধীদের বিক্ষোভ মিছিলের ফলে বন্ধ হয়ে যায় কারখানা ।প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এখন প্রয়াত ।তৎকালীন সময়ে বিরোধী নেত্রী তথা বর্তমান শাসকদলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন তিনবারের মুখ্যমন্ত্রী ।এই মতো অবস্থায় প্রথম সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।কি দিশা পাবেন এই সিঙ্গুর বাসি ।কৃষকরা চাইছে এই জায়গায় শিল্প হোক ।কি বার্তা দিতে চলেছেন নরেন্দ্র মোদি সেই দিকে তাকিয়ে সকলে ।বড় কোন বার্তা দেবে, না সেই রাজনীতির কচকচানিতে সিঙ্গুর থাকবে সিঙ্গুরে ।

No comments