Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

সমবায় নির্বাচনের আগেই শুভেন্দু অধিকারীর গড়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল। এদিন ৫৭ টি আসনের মধ্যে ৪৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাসফুল শিবিরের …



 মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ঋষি বঙ্কিম চন্দ্র গ্রাম পঞ্চায়েতের পুরুন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির মনোনয়ন পর্ব দাখিলের শেষ দিন ছিল। এদিন ৫৭ টি আসনের মধ্যে ৪৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ঘাসফুল শিবিরের প্রতিনিধিরা। কার্যত, নির্বাচনের আগেই এই সমবায় দখল করলো রাজ্যের শাসক দলের প্রতিনিধিরা। আগামী ২১ জুন বাকি ১৪টি আসনের নির্বাচন রয়েছে। তাঁর আগেই এই সমবায় সমিতি দখল করলো তৃণমূল।  সবুজ আবির মাখিয়ে বিজয় উল্লাসে মাতলো তৃণমূল কর্মীরা। এদিন উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লক তৃণমূলের সহ সভাপতি সত্য চক্রবর্তী, সমবায়ী দীনেশ প্রধান, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, যোগেন মাইতি, অর্ধেন্দু দাস মহাপাত্র, বীরেন মাইতি, সত্যদুলাল কর, রৌফ হোসেন, আফতার খান প্রমুখ।

No comments