Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির গাছের আম ও কাঁঠাল দীঘা জগন্নাথ মন্দিরে পাঠিয়েছেন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির গাছের আম ও কাঁঠাল দীঘা জগন্নাথ মন্দিরে পাঠিয়েছেন জগন্নাথ দেবের জন্য। দুপুরে ৫৬ ভোগ দেওয়ার সময়ে সেগুলি নিবেদন করা হয় । সকাল থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার তোড়জোড়। ১০৮টি তীর্থের জল, পঞ্চ…

 


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়ির গাছের আম ও কাঁঠাল দীঘা জগন্নাথ মন্দিরে পাঠিয়েছেন জগন্নাথ দেবের জন্য। দুপুরে ৫৬ ভোগ দেওয়ার সময়ে সেগুলি নিবেদন করা হয় । সকাল থেকেই শুরু হয়েছে স্নানযাত্রার তোড়জোড়। ১০৮টি তীর্থের জল, পঞ্চামৃত, বিভিন্ন ফলের রস এবং অন্যান্য পবিত্র দ্রব্য দিয়ে দিঘার জগন্নাথকে স্নান করানোর জন্য স্নান বেদিতে নিয়ে যাওয়ার হয়।

স্নানযাত্রা উৎসব শুরু দিঘা জগন্নাথ মন্দিরের অনুষ্ঠান । ১০৮ তীর্থের জল দিয়ে স্নান করানো হবে জগন্নাথকে। মূল মন্দিরের দক্ষিণ পাশে করা হয়েছে বিশেষ স্নান বেদি। সেখানেই হবে স্নান যাত্রার নানা আচার-অনুষ্ঠান। বুধবারের পর থেকেই শারীরিক অসুস্থতার কারণে জগন্নাথ দর্শন দেবেন না। রথযাত্রার একদিন আগে ২৬ জুন ফের দেবদর্শন করা যাবে। তবে, এই ১৫ দিন মন্দির খোলা থাকছে।

 আগামী ২৬ জুন হবে নবযৌবন ও নেত্র উৎসব হবে। এর পরে ২৭ জুন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে রথযাত্রা। মাসির বাড়িতে যাবে রথের নিম কাঠের (দারু ব্রহ্মের) মূর্তি, আর মূল মন্দিরেই থাকবে পাথরের বিগ্রহ। রথের দড়ি টেনে, ভক্তিরস উপভোগ করতে প্রস্তুত দিঘা। ইতিমধ্যে রথযাত্রার সমস্ত প্রস্তুতি শেষ।

No comments