Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

প্রশাসনিক ভবনে রকমারি বৈজ্ঞানিক সম্মত খাবার নিয়ে হাজির বিশ্ব খাদ্য সুরক্ষা দিবসে

৭ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে ১২ ই জুন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে পালিত হলো এক বিশেষ অনুষ্ঠান ও খাদ্য মেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অত…

 


৭ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস উপলক্ষে ১২ ই জুন পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক ভবনে পালিত হলো এক বিশেষ অনুষ্ঠান ও খাদ্য মেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন নেহা ব্যানার্জি, জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ মান্না, পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায় সহ অন্যান্যরা। জেলার বিভিন্ন প্রান্তের স্কুল কলেজ এসএইজি গ্রুপের মহিলারা এদিনের খাদ্য মেলায় তাদের তৈরি খাবার নিয়ে হাজির হয়। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিকেরা সেই খাবার স্বাদ গ্রহণ করে তাদের একটি প্রতিযোগিতামূলক নাম্বার দেন। 

তাম্রলিপ্ত গভমেন্ট নার্সিং কলেজের এক ছাত্রী জানান, গর্ভবতী থাকা অবস্থায় মায়েরা একাধিক অসুস্থতার সম্মুখীন নয় তাই তাদের ওই সময় কি ধরনের খাওয়ার খাওয়া উচিত তার ওপর ভিত্তি করেই আজ বেশ কিছু খাওয়ার বানিয়ে নিয়ে আসা হয়েছে।

No comments