হলদিয়া পৌরসভার সামনে কিংবা শপিং মলের সামনে ব্যানার বামফ্রন্টের তোতা সিপিআইএমের ফেস্টুন গুলো ছিড়ে খেলা হয়েছে বলে অভিযোগ । CITU পশ্চিমবঙ্গ রাজ্য ১৩ তম সম্মেলন ১৩-১৪-১৫ জুন'২০২৫ হলদিয়াতে (CPT অডিটোরিয়াম) অনুষ্ঠিত হচ্ছে ।১২…
হলদিয়া পৌরসভার সামনে কিংবা শপিং মলের সামনে ব্যানার বামফ্রন্টের তোতা সিপিআইএমের ফেস্টুন গুলো ছিড়ে খেলা হয়েছে বলে অভিযোগ । CITU পশ্চিমবঙ্গ রাজ্য ১৩ তম সম্মেলন ১৩-১৪-১৫ জুন'২০২৫ হলদিয়াতে (CPT অডিটোরিয়াম) অনুষ্ঠিত হচ্ছে ।১২ই জুন প্রকাশ্য সমাবেশ(দুর্গাচক) হয়েছে। ব্যাপক মানুষের জমায়েত।এই প্রকাশ্য সমাবেশ ও সম্মেলনে সফল করতে হলদিয়া লাল সাজে সেজে উঠেছে। ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, ওভার গেট, বক্স গেট, কারখানার গেটে গেটে সভা। তাছাড়াও গোটা হলদিয়া জুড়ে বিভিন্ন প্রকাশ্য সভা, সেমিনার, সংস্কৃতি অনুষ্ঠান, নানা আঙ্গিকে প্রচার সংঘটিত হয়েছে এখনো চলছে। সিপিএমের পরিতোষ পট্টনায়েক বলেন ,হলদিয়ার শ্রমজীবী মানুষ এই অসভ্যতামি, নোংরামি কখনোই গ্রহণ করেনি, করবে না।শ্রমজীবী মানুষের শ্রেণি শত্রুরা ভয় পেয়েছে। প্রচারের অঙ্গ হিসেবে একটি বক্স গেট হয়েছিল হলদিয়া পৌরসভা সামনে রাস্তাতে বিগ বাজারের সামনে। সেই বক্স গেটটা রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতীরা সেটা ছিড়ে এবং ভেঙে ফেলে। ওরা যত ভাঙবে, ওরা যত মারবে - আমরা তত গড়বো, মিছিল তত বাড়বে।

No comments