Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

স্বজনের পরিচালনায় কলকাতা কৃষ্ণচন্দ্র ঘোষ মেমোরিয়াল ট্রাস্টে রবীন্দ্রজয়ন্তী পালন

বিশ্ব কবির জন্মদিবসে বিশ্ব কবি কে শ্রদ্ধা জানিয়ে কবি সাহিত্যিকদের দেশের পাশে থাকার ডাক দিলেন সম্পাদক চন্দ্রনাথ বসু।এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি নমিতা চৌধুরী, প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত কবি রমলা মুখ…

 


বিশ্ব কবির জন্মদিবসে বিশ্ব কবি কে শ্রদ্ধা জানিয়ে কবি সাহিত্যিকদের দেশের পাশে থাকার ডাক দিলেন সম্পাদক চন্দ্রনাথ বসু।এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট কবি নমিতা চৌধুরী, প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি সম্মান প্রাপ্ত কবি রমলা মুখার্জি।

এগারো বছরের কন্যা আত্মজা ভট্টাচার্য এর লেখা দুর্গা ব‌ই আজ প্রকাশিত হয়।এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মুকুল চক্রবর্তী , চেয়ারম্যান তৃপ্তি কুন্ডু রায়।

সঞ্চালনায় ছিলেন অতিথি ড. সীমা রায়। বিশদভাবে বক্তব্য রাখেন বরুন চক্রবর্তী, ডা: সিরাজুল ইসলাম ঢালি, ড. সমীর শীল,ড. সমরেন্দ্র নাথ ঘোষ। ড. শিবানী পান্ডের লেখা এক লক্ষ ক্ষত ব‌ই টি প্রকাশিত হয়।

এই দিন অভিষিক্তা দে, টুম্পা রায়চৌধুরী, সাহানা হাজরা, দীপক চক্রবর্তী, ও দশজন কে সম্মানিত করেন বসু প্রকাশন।সোমনাথ চক্রবর্তী, শিব শংকর বক্সি, বিপুল কুমার ঘোষ কবিতা পাঠ করেন।

সঙ্গীত পরিবেশন করবেন মধুসূদন বাগ, উমা সিনহা, মুকুল চক্রবর্তী, কমলিকা রায়চৌধুরী, জয়ন্তী সোরেন, নন্দিনী মন্ডল।আকাশ পাইন, প্রনতি ভট্টাচার্য, পৌলভী মিশ্র, টুম্পা রায়চৌধুরী , রবীন্দ্র নাথ দাস সকলকে বরণ করেন।এই দিন বিশেষ সম্মাননা দেওয়া হয় সুজাতা দে, সঙ্গীতা বসু রায়, প্রীতম রায়, ডা: গীতা বিশ্বাস, শিবানী কুন্ডু সাহা কে। জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ড. সীমা রায়।

No comments