Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

'কবিপ্রণাম' শীর্ষক রবীন্দ্র জন্মজয়ন্তীর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দুর্গাচক বাসুদেবপুরে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি, হলদিয়া- এর ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে 'কবিপ্রণাম' শীর্ষক অনুষ্ঠান যথাযথ মর্যাদার সহিত পালিত হলো বাসুদেবপুর কন্…



 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি, হলদিয়া- এর ব্যবস্থাপনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষ্যে 'কবিপ্রণাম' শীর্ষক অনুষ্ঠান যথাযথ মর্যাদার সহিত পালিত হলো বাসুদেবপুর কন্যামিলন বিদ্যাভাবন বিদ্যালয়ে। 

উপস্থিত ছিলেন কৌশিক ব্যানার্জী, ডব্লিউ বি সি এস (এক্সি) উপ-শাসক ও উপ-সমাহর্তা, হলদিয়া, সঞ্জয় ব্যানার্জী, অতিরিক্ত কোষাগার আধিকারিক, হলদিয়া, যীশু দাস, অবর বিদ্যালয় পরিদর্শক। 

কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রভাব নৃত্য, আবৃত্তি, আলোচনা ও নাটিকা পরিবেশনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। অনুষ্ঠান পরিবেশনায় বিদ্যালয়ের ছাত্রীরা ও দুর্গাচক নাট্য দরিয়া।

No comments