Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দীগ্রামে শুভেন্দু ,শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব

নিজ বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করে ওদের সাফল্য মন্ডিত ভবিষ্যৎ কামনা করলেন সনাতনী জননেতা, এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।পূর্ব মেদি…

 


নিজ বিধানসভা এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করে ওদের সাফল্য মন্ডিত ভবিষ্যৎ কামনা করলেন সনাতনী জননেতা, এলাকার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

পূর্ব মেদিনীপুর জেলায় 2017 থেকে 2022 সালের মধ্যে যে নিয়োগ-প্রক্রিয়া হয়েছিল তার নথি চেয়ে পাঠানো হয়েছিল।  সে সম্বন্ধে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন যে 2017 সালের পর নন বেসিক পিটিটিআই ছাড়া নিয়োগ-প্রক্রিয়া হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। এমনকি পরীক্ষা দেয়নি চাকরি পেয়েছেন তা অবৈধভাবে। ফেল করেছে তাঁদের টাকার বিনিময়ে চাকরি হয়েছে তা অবৈধ। তার সাথে নতুন দুর্গন্ধ আঠারো বছর বয়স হয়নি চাকরি পেয়েছেন আর দুশ জনের লিস্ট আমি বের করেছি। 18 বছর হয়নি ভোটার লিস্টের নাম ওঠেনি, শিক্ষকতা চাকরি পেয়েছেন, তারা সকলেই বাদ যাবেন।

 এমন শিক্ষকদের ভালোভাবে শিক্ষা পাওয়া উচিত। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এমনি রাজ্য সরকারের আদালতে ভৎসনার মুখে পড়ছে। আবারো শুভেন্দুর অভিযোগ যদি সত্যতা থাকে, তবে শিক্ষক নিয়োগ  দুর্নীতি পাহাড় সমান পৌঁছাবে। তবে এই দুর্নীতি কোথায় থেকে কোথায় গিয়ে পৌঁছায় সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।  

No comments