Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

অগ্নিপথের কুফল থেকে সাধারণ মানুষকে রক্ষার তাগিদে, জনমত গড়ে তুলতে পথে পটাশপুর বাম ছাত্র যুব সংগঠন

কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ গোটা দেশ। কোথাও জ্বলেছে আগুন, কোথাও বা বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। যদিও তার সুফল বোঝাতে ব্যস্ত। রাজনৈতিক তরজা চলছে জোড় কদমে। বাম কংগ্রেস  তৃণমূল সহ বিজেপি বিরোধী প্রত্যে…



কেন্দ্রীয় সরকারের প্রকল্প অগ্নিপথ নিয়ে অগ্নিগর্ভ গোটা দেশ। কোথাও জ্বলেছে আগুন, কোথাও বা বিক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। যদিও তার সুফল বোঝাতে ব্যস্ত। রাজনৈতিক তরজা চলছে জোড় কদমে। বাম কংগ্রেস  তৃণমূল সহ বিজেপি বিরোধী প্রত্যেকেই তাদের নিজস্বতা বজায় রেখে নিজনিজ ভঙ্গিমায় প্রতিবাদে সামিল হয়েছেন।

জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও সারা দেশজুড়ে চলছে, লাগাতার জনমত গড়ে তোলার আপ্রাণ চেষ্টা। বাদ যায়নি বাম ছাত্র যুব সংগঠনও। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘী লোকাল কমিটির উদ্যোগে খড়াইমোড়ে শুরু হয় প্রতিবাদ মিছিল ও  অবস্থান-বিক্ষোভ। এ দিন খড়াইমোড়ে  প্রাকৃতিক বিপর্যয় কে উপেক্ষা করেই অর্ধদিবস ধরে তারা অবস্থান বিক্ষোভ করেন। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, লাভজনক দপ্তর  বেসরকারিকরণ, ধর্মীয় মেরুকরণ, সহ একাধিক বিষয়ে সোচ্চার হন তারা।

সম্প্রতি কেন্দ্রীয়  সরকার ঘোষিত প্রকল্প অগ্নিপথের কুফল থেকে সাধারণ মানুষকে রক্ষার তাগিদে, জনমত গড়ে তুলতে পথে পটাশপুর বাম ছাত্র যুব সংগঠন । নেতৃত্বে সাবের মল্লিক, অনুপ মন্ডল, অভিজিৎ চন্দ, আশুতোষ নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments