১৫ জুন বুধবার সন্ধ্যায় সুতাহাটা বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দলীয় অফিসের ছাদে একটি মিটিং করছিলাম। সেই মুহূর্তে হঠাৎ আমার মোবাইলে একটি অপরিচিত ফোন আসে। ফোনে (সাইবারক্রাইম প্রতারকেরা ) বলেন , আপনার বাড়ির বিদ্যুত…
১৫ জুন বুধবার সন্ধ্যায় সুতাহাটা বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে দলীয় অফিসের ছাদে একটি মিটিং করছিলাম। সেই মুহূর্তে হঠাৎ আমার মোবাইলে একটি অপরিচিত ফোন আসে। ফোনে (সাইবারক্রাইম প্রতারকেরা ) বলেন , আপনার বাড়ির বিদ্যুতের বিল বাকী রয়েছে। এই মুহূর্তে বিল না মেটালে আপনার বাড়ির লাইন কেটে দেওয়া হবে। এই বলে হুমকি দেন। মিটিং চলাকালীন তুষার বাবু জানতে চাইলেন কোন জায়গা থেকে ফোন করছেন ? ওই ব্যক্তি জানান ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন তথা সি ইএসসি দপ্তর থেকে । হলদিয়ার বাসিন্দা তুষার বাবু। তিনি বলেন কয়েকদিন আগে অনলাইনে বিদ্যুতের বিল পেমেন্ট করেছেন। প্রতারকদের সাথে ফোনে প্রশ্ন-উত্তর চলছে তুষার বাবুর। প্রতারকরা বলেন অনলাইনের বিল মেটানোর আপডেট এখনও পর্যন্ত হয় না। শিল্পশহর এলাকার তৃণমূল কংগ্রেসের প্রবীণ রাজনীতিবিদ শেষ পর্যন্ত প্রতারকের ফাঁদে পড়েন। সাইবার ক্রাইম প্রতারকরা তুষার বাবুকে একটি অ্যাপের মাধ্যমে অনলাইনে বিল আপডেট হয়ে যাবে বলে টোপ দেয়।ওই অ্যাপ ইনস্টল করার পর বারবার একটি নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে বলা হয়। একদিকে মিটিং চলছে ওই সময় তুষার বাবু বিরক্ত হয়ে যান। তাঁরা ধমক দিয়ে ফের ক্লিক করতে বলে। তিনি রেগে গিয়ে ফোন কেটে দেন ।কয়েক মিনিটের মধ্যে তুষার বাবুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের-- ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৩৩ হাজার টাকা কেটে নেয়। তারপর তুষার বাবুর মোবাইলে পর পর মেসেজ ঢুকতে থাকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সব মিলিয়ে ১লক্ষ ৩৩ হাজার ২৪১টাকা খোয়া গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাত ন'টা থেকে দশটার মধ্যে ওই টাকা খোয়া গিয়েছে। তিনি সুতাহাটা থানায় পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।

No comments