২১ লক্ষ ১৬ হাজার টাকা খুইয়ে ছিলেন মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই গ্রামের বাসিন্দা, পূর্ব মেদিনীপুর জেলা প্রাণীসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী বীথিকা মাইতি। সাইবার ক্রাইম রুখতে সচেতনতা শিবিরের সভা জেলা জুড়ে বিভিন্ন কলেজ এবং গ্রা…
২১ লক্ষ ১৬ হাজার টাকা খুইয়ে ছিলেন মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই গ্রামের বাসিন্দা, পূর্ব মেদিনীপুর জেলা প্রাণীসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী বীথিকা মাইতি। সাইবার ক্রাইম রুখতে সচেতনতা শিবিরের সভা জেলা জুড়ে বিভিন্ন কলেজ এবং গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকায় চলছে । পূর্ব মেদিনীপুর জেলার সাইবার থানার আইসি স্বজন সোম জানিয়েছেন, জেলাজুড়ে বিভিন্ন কলেজে গিয়ে সচেতনতা শিবির করা হচ্ছে। সাইবার ক্রাইম প্রতারকদের প্রতারণার জাল রুখতেএবং মাইকিং করা হচ্ছে এলাকাভিত্তিক। মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদে ফেলে। কখনও ইলেকট্রিক বিল দেওয়া হয়নি, কখনও আধার ও ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে, কখনও ব্যাংকে ও রান্নার গ্যাস কানেকশনে KYC আপডেট করতে হবে, কখনো " কোন বানেগা ক্রোড়রপতি" তে লটারির টাকা পাওয়ার জন্য টোপ দেয় । আবার কখনো অনলাইন অফার যেমন, দামী কোন জিনিস হোম থিয়েটার, ল্যাপটপ ইত্যাদি অর্ধেক দামে পাইয়ে দেওয়ার টোপ দেয়। কখনও- কখনও সুন্দরী যুবতী মহিলাদের সঙ্গে ভিডিওতে একান্ত সাক্ষাৎকার করার নামকরে প্রতারিত করার পর অপরাধীরা টাকা লুট করে।পূর্ব মেদিনীপুর জেলার সাইবার থানার নতুন আইসি জানান , এখনও পর্যন্ত এই ধরণের ঘটনার কোন লিখিত অভিযোগ আমার কাছে আসে না। আমি সুতাহাটা থানায় খোঁজ নিয়ে দেখছি। পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার প্রতিটি থানায় একটি নির্দেশ জারি করেছেন ,দু লক্ষ (২) টাকার কম হলে সাইবার ক্লাইম প্রতারিত ব্যক্তিরা লোকাল থানায় অভিযোগ দায়ের ( F.l.R )করতে হবে। বর্তমানে জেলার বিভিন্ন প্রান্তের ব্যক্তিরা সাইবার ক্রাইম প্রতারকদের প্রতারণায় প্রতারিত হচ্ছে। তাদের অসুবিধার কথা চিন্তা করে পুলিশ সুপার প্রতিটি থানায় অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।

No comments