Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

হলদিয়ার রামপুর " বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় "6এর দুদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের Republic Day Parade--2022 শুভ সূচনা হল।

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন  মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পার্থ বটব্যাল। স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন সভাপতি ও কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপক-- অধ্যাপিকা, শিক্ষাকর্মী বৃন্দ…

 


জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন  মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি পার্থ বটব্যাল। স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন সভাপতি ও কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য অধ্যাপক-- অধ্যাপিকা, শিক্ষাকর্মী বৃন্দ ও ছাত্রছাত্রী গণ। মহাবিদ্যালয়ের N.S.S ইউনিটের Republic Day Parade--2022 অংশগ্রহণকারী ছাত্র পাপ্পু বাগ , India Book Of Records স্থান পাওয়া ছাত্র রঞ্জিত সিংহ,N.S.S ইউনিটের পূর্ব মেদিনীপুর জেলার নোডাল অফিসার প্রণব কুমার জানা কে সম্বর্ধনা দেওয়া হয়।মহাবিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রী ও খেলাধুলায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কার তুলে দেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তর মন্ত্রী ড : সৌমেন মহাপাত্র । এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশ্বনাথানন্দজী মহারাজ, হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অনজুমা  বিবি ও সুতাহাটা বিধানসভার প্রাক্তন বিধায়ক তুষার কান্তি মন্ডল সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আজকের সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড: অসীম কুমার মন্ডল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা স্বাগতা ভট্টাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপিকা অরুন্ধতী পাত্র ।

No comments