Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনগর বাসস্ট্যান্ডে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাসের স্মরণ সভা আয়োজিত হয়

মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনগর বাসস্ট্যান্ডে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  সভাধিপতি দেবব্রত দাসের স্মরণ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভা…

 


মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রামনগর বাসস্ট্যান্ডে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের  সভাধিপতি দেবব্রত দাসের স্মরণ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা রামনগর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই চরণ সার, রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, দলের ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক কাজি প্রমুখ । এ দিন দেবব্রত দাসের ছবিতে মাল্যদান করা হয়। পাশাপাশি সভাধিপতি দেবব্রত দাসের জীবনের কর্মকাণ্ডের স্মৃতিচারণা রামনগর বাসস্ট্যান্ডে করা হয়। তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ রামনগর তথা পূর্ব মেদিনীপুর জেলা। তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। প্রসঙ্গত, তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন । গত বুধবার অবস্থার অবনতি হলে তাঁকে তমলুক জেলা হাসপাতালের আই.সি.ইউতে ভর্তি করানো হয়। জেলা হাসপাতাল সূত্রে খবর, সেদি ১৮ মে বিকাল প্রায় ৫টা ৩ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সভাধিপতির শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে তমলুক জেলা হাসপাতালে দেখতে গিয়েছিলেন জেলার তথা রাজ্যের দুই মন্ত্রী, তমলুকের বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দপ্তর -এর ভারপ্রাপ্ত মন্ত্রী সৌমেন মহাপাত্র ও মৎস্য মন্ত্রী অখিল গিরি।

No comments