Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Popular Posts

Breaking News:

latest

নন্দীগ্রামে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সামসুল ইসলামকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ।শুক্রবার রাতেই গ্রেপ্তার করে পঞ্চায়েত প্রধানকে। গ্রেপ্তারের পর এই নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, ব্যাংকে লাভজনক পদে চাকরি করার পরেও প্রধানের পদ দখলে রেখেছেন পঞ্চায়েত প্রধান। সাবমার্সিবিল পাম না বসিয়ে শুধুমাত্র কাজ সমাপ্তির বোর্ড লাগানো হয়েছে। শুধু তাই নয়, এলাকার সরকারি গাছ কেটে সেই টাকাও আত্মসাত করেছে প্রধান  । অভ…

 


অভিযোগ, ব্যাংকে লাভজনক পদে চাকরি করার পরেও প্রধানের পদ দখলে রেখেছেন পঞ্চায়েত প্রধান। সাবমার্সিবিল পাম না বসিয়ে শুধুমাত্র কাজ সমাপ্তির বোর্ড লাগানো হয়েছে। শুধু তাই নয়, এলাকার সরকারি গাছ কেটে সেই টাকাও আত্মসাত করেছে প্রধান  । অভিযোগকারীদের কথায়, দলের উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানিয়েও ফল না হয় আইনের দ্বারস্থ হতে হয়েছে। অভিযোগকারীদের আবেদনের মান্যতা দিয়েই কলকাতা হাইকোর্ট জেলা প্রশাসনকে বিভাগীয় তদন্ত করার নির্দেশ দেয়। 

জেলা প্রশাসন সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশ মাফিক  জেলা প্রশাসনের তরফে প্রধানকে নোটিশ দেওয়া হয়েছিল।  মহকুমাশাসকের নির্দেশক্রমে ৬ এপ্রিল নন্দীগ্রাম থানা তে দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সামসুল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন নন্দীগ্রাম ১ বিডিও সুমিতা  সেনগুপ্ত। বিডিওর অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায়নন্দীগ্রামে  দাউদপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান সামসুল ইসলামকে  গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ।শুক্রবার রাতেই গ্রেপ্তার করে পঞ্চায়েত প্রধানকে। গ্রেপ্তারের পর এই নন্দীগ্রাম উত্তপ্ত হয়ে ওঠে মামলা রুজু করে নন্দীগ্রাম থানা।

No comments